,

বন্ধুর ধর্ষণ সরাসরি সম্প্রচার!

live_streaming_9927আন্তর্জাতিক ডেস্ক : চোখের সামনে এক বন্ধুর যৌন হেনস্থা হতে দেখলে আর এক বন্ধুর স্বাভাবিক প্রতিক্রিয়া কী হওয়া উচিত্? ক্ষোভে ফে‌টে পড়া? বন্ধুকে বাঁচানোর চেষ্টা?

কিন্তু সে সব কোনো কিছু না করে যদি বন্ধুর ওপর যৌন হেনস্থার ছবি কেউ ভিডিও তুলে সরাসরি সম্প্রচার করে!

সব ভাবনাকে ওলট-পালট করে সেই অদ্ভুত নির্মম আচরণের সাক্ষী থাকল যুক্তরাষ্ট্র। ওহাইয়োর এক কিশোরী একটি সোশ্যাল মিডিয়া অ্যাপ ব্যবহার করে বন্ধুর ধর্ষণের লাইভ স্ট্রিমিং করল!

১৮ বছরের মারিনা লোনিনা তার ১৭ বছরের বন্ধুর সঙ্গে কলম্বাসের বাসিন্দা ২৮ বছরের রেমন্ড গেটসের বাড়ি আড্ডা দিতে গিয়েছিল। সেখানেই মারিনার ১৭ বছরের সেই বন্ধুকে যৌন হেনস্থা করে গেটস। অভিযোগ, সেই নৃশংসতার লাইভ স্ট্রিমিং করে মারিনা।

এই ঘটনার আগের দিন নিগৃহীতার অজান্তেই তার কিছু ব্যক্তিগত ছবি তোলে মারিনা ও গেটস। নিগৃহীতার এক বন্ধু সেই ছবি দেখতে পেয়েই পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন।

গেটস এবং লোনিনা আপাতত পুলিশের হেফাজতে। তাদের বিরুদ্ধে ধর্ষণ, অপহরণ ও যৌন নৃশংসতার অভিযোগ দায়ের করা হয়েছে। সূত্র: আনন্দবাজার।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা