,

‘জীবনে উন্নতি করার জন্য প্রিয়াঙ্কাকে প্রয়োজন নেই’

17862-untitled-1আন্তর্জাতিক ডেস্ক : জীবনে উন্নতি করার জন্য স্ত্রীর প্রিয়াঙ্কার নাকি কোন প্রয়োজনই নেই। এমনটাই জানালেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর মেয়ে প্রিয়াঙ্কার স্বামী রবার্ট ভদ্র।

বুধবার একটি সংবাদসংস্থাকে সাক্ষাৎকার দিতে গিয়ে সেই প্রসঙ্গ ওঠায় ভদ্র বলেন, ‘নিজের জীবনে উন্নতি করার জন্য আমার স্ত্রীকে প্রয়োজন নেই।’

তিনি যোগ করেন, ‘আমার যথেষ্ট আছে। আমার চিরকালই যথেষ্ট ছিল। আমার বাবা আমাকে যথেষ্ট দিয়েছেন। সব ধরনের পরিস্থিতির মোকাবিলা করার জন্য আমার শিক্ষা রয়েছে।’

তিনি জানান, রাজনৈতিক হোক বা যে কোনও চাপ সামলানোর ক্ষমতা রয়েছে তার। গান্ধী পরিবারের এই জামাতা বলেন, ‘আমি এখানেই জন্মেছি, বড় হয়েছি। (আমার ওপর) যতই চাপসৃষ্টি করা হোক না কেন, আমাকে যতই অপমান করা হোক না কেন, আমি এই দেশ ছাড়ব না। সরকার যা খুশি বলতেই পারে, তাকে হজম করার ক্ষমতা আমার আছে। আমার পরিবার খুবই ভাল এবং তাদের মনের জোর অসামান্য। তারাই আমাকে শক্তি জোগায়।’

প্রসঙ্গত, এর আগে শ্বাশুড়ি সোনিয়া গান্ধী এবং শ্যালক রাহুল গান্ধীর হয়ে প্রচার করতে দেখা গিয়েছে ভদ্রকে। যদিও, কখনও মঞ্চে ভাষণ দিতে বা রাজনৈতিক বৈঠকে অংশ নেননি প্রিয়াঙ্কার স্বামী।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে