,

সারাদেশে কোথাও হামলার হুমকি নেই : আইজিপি

17860-untitled-1নিউজ ডেস্ক : রাজধানীসহ সারাদেশে কোথাও কোনো হামলার হুমকি নেই বলে জানিয়েছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক।

বৃহস্পতিবার সকালে রমনা বটমূলে আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা ব্যবস্থা দেখতে গিয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

শহীদুল হক বলেন, বাংলা নববর্ষ বরণ নির্বিঘ্ন করতে রমনা পার্ক, সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় প্রবেশের প্রতিটি সড়কে তল্লাশি অব্যাহত রয়েছে। নগরবাসীর নিরাপত্তায় এ ধরনের কঠোর অবস্থানে যাওয়ার ঘোষণা আগেই দিয়েছিল আইনশৃঙ্খলা বাহিনী। দেশের প্রত্যেকটি বিভাগীয় শহরের অনুষ্ঠানগুলোতেও কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। যেখানেই অনুষ্ঠান, সেখানেই কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।

এ সময় রমনা বটমূলে র্যা বের পক্ষ থেকে নেয়া নিরাপত্তা ব্যবস্থা দেখতে গিয়ে সংস্থাটির অতিরিক্ত মহাপরিচালক জিয়াউল আহসান বলেন, আইন-শৃঙ্খলা রক্ষায় তাদের প্রত্যেকটি ইউনিট কাজ করছে। জনগণের নিরাপত্তা নিশ্চিতে কোনো ছাড় দেয়া হবে না।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে