,

বাংলাদেশে ‘ঘাঁটি গেঁড়ে ভারতে হামলা চালাতে চায়’ আইএস

 

 
নিজস্ব প্রতিবেদক :  ভূ-অবস্থানগত কারণে দক্ষিণ এশিয়ায় ঘাঁটি বানাতে বাংলাদেশকে পছন্দ করছে আইএস; আর এখান থেকেই ভারতে হামলা চালাতে চায় মধ্যপ্রাচ্যভিত্তিক এই জঙ্গি গোষ্ঠী।আইএসের সাময়িকী ‘দাবিক’-এ প্রকাশিত এই জঙ্গিগোষ্ঠীর বাংলাদেশ শাখার কথিত প্রধান শেখ আবু ইব্রাহিম আল-হানিফের এক সাক্ষাৎকার উদ্ধৃত করে বৃহস্পতিবার এই খবর জানিয়েছে ভারতের সংবাদ মাধ্যমগুলো।

is_8119

 

ইউরোপসহ বিভিন্ন দেশে হামলা চালালেও ভারতে এখনও কোনো হামলা চালায়নি আইএস। বাংলাদেশে বিদেশিসহ শিয়া, আহমদিয়া সম্প্রদায়ের উপর হামলায় এই জঙ্গিগোষ্ঠীর দায় স্বীকারের বার্তা এলেও সরকারের পক্ষ থেকে এই গোষ্ঠীর অস্তিত্ব থাকার খবর নাকচ করা হচ্ছে।জঙ্গি সংগঠন আল কায়দা দুর্বল হওয়ার প্রেক্ষাপটে কয়েক বছর আগে মাথাচাড়া দিয়ে উঠে আইএস। ইরাক-সিরিয়ার কিছু এলাকাজুড়ে নিয়ন্ত্রণ নিয়ে ইসলামী খেলাফত প্রতিষ্ঠার ঘোষণা দেয় তারা।

 

তবে বহুজাতিক হামলার মুখে অনেকটা কোনঠাসা হওয়ার পর বর্হিবিশ্বে হামলা চালাতে দেখা যাচ্ছে আইএসকে। কয়েক মাস আগে প্যারিসে ব্যাপক হামলা চালিয়ে শতাধিক মানুষকে হত্যার ঘটনাটি বিশ্বজুড়ে ছিল আলোচিত।তার মধ্যেই সম্প্রতি দাবিক-এর চতুর্দশ সংখ্যায় প্রকাশিত সাক্ষাৎকারে ভারতে হামলার হুমকি দেন আইএস নেতা আল-হানিফ।

 

তিনি বলেন, দক্ষিণ এশিয়ার হিন্দুপ্রধান দেশটিতে গেরিলা কায়দায় হামলা চালানোর কথা ভাবছেন তারা। আর এজন্য প্রতিবেশী দেশগুলো থেকে যোদ্ধা পাঠানো হবে।আইএসের কথিত বাংলাদেশি নেতার সাক্ষাৎকার প্রকাশ হয় দাবিকের এই সংখ্যায় আইএসের কথিত বাংলাদেশি নেতার সাক্ষাৎকার প্রকাশ হয় দাবিকের এই সংখ্যায়
বাংলাদেশকে বেছে নেওয়ার কারণ ব্যাখ্যা করে আল-হানিফ বলেন, ভৌগলিক অবস্থানের কারণে খিলাফত প্রতিষ্ঠার জন্য এই দেশ উপযুক্ত।বাংলাদেশে সাম্প্রতিক কয়েকটি হামলার নিজেদের বলে দাবি করে তিনি বলেন, ‘কাফের’, ‘দলচ্যুত’, ‘কাদিয়ানি’, ‘হিন্দুদের’ বিরুদ্ধে এসব অভিযানে চালানো হয়। বাংলাদেশের মুসলিমরা ইসলামকে ভালোবাসলেও ‘মুরতাদদের’ প্রভাবে তারা কুরআন-সুন্নাহ মেনে চলে না।আইএসের দাওয়াতে সাড়া দিয়ে বাংলাদেশে অনেকেই দলটিতে নাম লেখাচ্ছে বলেও দাবি করেন আল-হানিফ।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা