,

‘বাংলাদেশের মানবাধিকার সমস্যা বিচারবহির্ভূত হত্যা’

 

 

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্র বাংলাদেশের সবচেয়ে উল্লেখযোগ্য মানবাধিকার সমস্যা হিসেবে চিহ্নিত করেছে গুম এবং বিচারবহির্ভূত হত্যাকাণ্ডকে।
বিশ্বের মানবাধিকারের ওপর যুক্তরাষ্ট্রের ২০১৫ সালের প্রতিবেদনে একথা বলা হয়েছে। বুধবার ওয়াশিংটনের পররাষ্ট্র দপ্তরে আনুষ্ঠানিকভাবে এ প্রতিবদেন প্রকাশ করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি।

US_011460632220

প্রতিবেদনে বলা হয়েছে মানবাধিকারের ক্ষেত্রে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ সমস্যাগুলোর মধ্যে রয়েছে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, গুম ও ব্লগার হত্যাকাণ্ড, গণমাধ্যম ও মত প্রকাশের ওপর কিছু বিধিনিষেধ।এতে আরো বলা হয়, নিরাপত্তাবাহিনী আইনের অপপ্রয়োগ করছে এবং দায়ী লোকজনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকার ব্যর্থ হয়েছে।প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশে চরমপন্থীরা একের পর এক মুক্তমনা ব্লগারদের হত্যা করছে। সংবাদপত্র এবং মতপ্রকাশে কোনো কোনো ক্ষেত্রে নিয়ন্ত্রণ আরোপও দেশটির অন্যতম মানবাধিকার সমস্যা।

 

মানবাধিকার প্রতিবেদনে বাংলাদেশ প্রসঙ্গে সরকারি বাহিনীর হত্যাকাণ্ডের বিবরণ দিয়ে বলা হয়েছে, এর কোনো পরিসংখ্যান নেই। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানের সময় সন্দেহজনক মৃত্যু, ক্রসফায়ার, গুমের ঘটনা ঘটছে।এ ছাড়া প্রতিবেদনে বাংলাদেশে দুর্নীতি এবং সরকারের কাজকর্মের স্বচ্ছতাকেও মানবাধিকারের সমস্যা হিসেবে চিহ্নিত করা হয়।প্রতিবেদনে বাংলাদেশ অংশে মানবাধিকারের ক্ষেত্রে আরও যেসব বিষয় সমস্যা হয়ে দাঁড়িয়েছে বলে উল্লেখ করা হয় তার মধ্যে রয়েছে- লিঙ্গভিত্তিক সহিংসতা, দুর্বল কর্ম পরিবেশ ও শ্রমিক অধিকার।

এ প্রতিবেদন প্রকাশের পর পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বলেন, প্রতিবেদনে প্রকাশিত বিষয়গুলো যুক্তরাষ্ট্রের বানানো নয়। মানবাধিকারের কোনো মানদণ্ডও নির্ধারণ করে দিতে চায় না যুক্তরাষ্ট্র । মানবাধিকারের বিষয়গুলো আন্তর্জাতিক এবং বিশ্বের বেশির ভাগ দেশ এসব মেনে চলতে অঙ্গীকারবদ্ধ।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা