,

নতুন সূর্য উদয়ের সঙ্গে নতুন স্বপ্ন দেখতে হবে : মির্জা ফখরুল

64920_23525নিউজ ডেস্ক : নতুন সূর্য উদয়ের সঙ্গে সঙ্গে নতুন স্বপ্ন দেখতে হবে। তাহলেই হতাশা, ব্যর্থতা কেটে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার বিকেল রাজধানীর নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে বর্ষবরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ অনুষ্ঠানের আয়োজন করে বিএনপির অন্যতম অঙ্গ-সংগঠন জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)। এতে সভাপতিত্ব করেন জাসাসের সভাপতি এম এ মালেক। এবং পরিচালনা করবেন জাসাসের সাধারণ সম্পাদক মনির খান।

মির্জা ফখরুল বলেন, আজ নববর্ষ। সবাইকে নববর্ষের শুভেচ্ছা। গণতান্ত্রিক, রাষ্ট্রীয় ও ব্যাক্তিগত জীবনে আমরা সবাই নির্যাতিত ও নিপিরিত হচ্ছি। গণতন্ত্র হরন করা হয়েছে। হারানো গণতন্ত্র সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে ফিরিয়ে আনতে হবে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে হারানো গণতন্ত্র ফিরিয়ে আনা হবে বলেও জানান ফখরুল ইসলাম।

বর্ষবরণ অনুষ্ঠানে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, স্থায়ী কমিটির সদস্য ড. মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমেদ, মির্জা আব্বাস, ড. আব্দুল মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন, আব্দুল্লাহ আল নোমান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ, যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, চেয়ারপারসনের উপদেষ্টা ডা. জেড এম জাহিদ হোসেন, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, এমরান সালেহ প্রিন্স, অর্থনৈতিক বিষয়ক সম্পাদক আব্দুস সালাম, সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, সহ-আইন বিষয়ক সম্পাদক নিতাই রায় চৌধুরী, ছাত্রদলের সভাপতি রাজিব আহসান, সাধারণ সম্পাদক আকরামুল হাসানসহ বিএনপি ও তার অঙ্গ-সহযোগি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত আছেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা