,

ছেলেদের যৌনজীবন সম্পর্কে ৪টি ভুর ধারণা

17851-exলাইফস্টাইল ডেস্ক : ভালোবাসায় প্রতারণার ক্ষেত্রে ছেলে আর মেয়েরা কম-বেশি একই জায়গায় দাঁড়িয়ে। এবং সমাজের উচ্চ শ্রেনিতে মেয়েদের দ্বারা পুরুষদের প্রতারিত হওয়ার ঘটনাই বেশি ঘটে। পুরুষ মানেই যৌনক্ষুধায় জর্জরিত পশু মাত্র— এমন ধারণা আছে অনেকেরই। চারদিকে মেয়েদের ওপর যৌন নির্যাতন যত বাড়ছে তত পাকাপোক্ত হচ্ছে এই ধারণা। কিন্তু সত্যি কি তাই? যৌন বিজ্ঞানের জগতে নানা গবেষণা ও সমীক্ষা কিন্তু অন্য কথাই বলছে। জানা যাচ্ছে, ছেলেদের যৌন জীবন সম্পর্কে সাধারণভাবে গড়ে ওঠা অনেক ধারণাই তথ্য-প্রমাণের ভিত্তিতে ধোপে টেকে না। আসুন জেনে নিই তেমনই কয়েকটা ভুল ধারণার কথা:

১. ছেলেরা নাকি প্রতি সাত সেকেণ্ড অন্তর যৌন চিন্তা করে!
তাই নাকি! তাহলে অন্যান্য কাজকর্ম তারা কখন করে! নাকি যৌন চিন্তা ছাড়া আর কোনও কাজ নেই তাদের জীবনে? মার্কিন যুক্তরাষ্ট্রের যৌন গবেষণাকেন্দ্র কিনসে ইনস্টিটিউটের একটি সমীক্ষা কিন্তু জানাচ্ছে ৫৪ শতাংশ পুরুষ দিনে মাত্র একবার কি দু-তিনবার সেক্স-এর কথা ভাবে, ৪৩ শতাংশ পুরুষ ভাবে মাসে ১০ থেকে ১৫ বারের মতো। আর ৪ শতাংশ পুরুষের মনে যৌন চিন্তা আসে মাসে একবারের চেয়েও কম। প্রতি ৭ সেকেন্ডে একবার করে যৌনতা নিয়ে ভাবতে গেলে ছেলেদের কাজকর্ম সব লাটে উঠত।
২. প্রেমের ক্ষেত্রে মেয়েদের তুলনায় ছেলেরা প্রতারণা করে বেশি!
ইন্ডিয়ানা ইউনিভার্সিটির দ্বারা পরিচালিত একটি সমীক্ষা কিন্তু ‌উল্টো কথাই বলছে। সেই সমীক্ষা থেকে জানা যাচ্ছে, ভালোবাসায় প্রতারণার ক্ষেত্রে ছেলে আর মেয়েরা কম-বেশি একই জায়গায় দাঁড়িয়ে। এবং সমাজের উচ্চ শ্রেনিতে মেয়েদের দ্বারা পুরুষদের প্রতারিত হওয়ার ঘটনাই বেশি ঘটে। তার মানে এই নয় যে প্রেমে প্রতারণা কোনও সমর্থনযোগ্য বিষয়। কিন্তু তার জন্য একতরফা ছেলেদের দায়ী করা অনুচিৎ।

৩. সঙ্গিনীকে সুখী করতে হলে ছেলেদের দীর্ঘ পুরুষাঙ্গ থাকা অত্যন্ত জরুরি!
একবারেই ভুল ধারণা। এই বিষয়ে সেক্সোলজিস্ট প্রকাশ কোঠারি জানালেন, ‘‘যোনি গড়ে ৪ থেকে ৬ ইঞ্চি গভীর হয়। তার মধ্যে কেবল বাইরের দিকের এক তৃতীয়‌াংশ অনুভূতিপ্রবণ। পুরুষাঙ্গ যতই ক্ষুদ্র হোক না কেন প্রবিষ্ট হওয়ার পরে যোনির ওই অংশটির সংস্পর্শে আসবেই। কাজেই দীর্ঘ পুরষাঙ্গ মেয়েদের বেশি পরিমাণে যৌনসুখ দিতে পারে, এমন ভাবার কারণ নেই।’’

৪. ছেলেরা প্রেমের চেয়ে সেক্সকে বেশি গুরুত্ব দেয়!
ওয়েক ফরেস্ট বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক অ্যান্ড্রিউ স্মাইলার ঠিক উল্টো কথাই বলছেন। তিনি বলছেন, ‘‘ছেলেদের মানসিক ও শারীরিক গঠন এমনই যে তাদের পক্ষে কখনওই যৌনতাকে প্রাধান্য দেওয়া সম্ভব নয়। মেয়েরা হার্দিক ভালোবাসাকে যতটা গুরুত্ব দেয় ছেলেরাও ঠিক ততটাই গুরুত্ব দিয়ে থাকে।’’ পুরুষমাত্রেই তাহলে কামুক পশু নয়। কী বলেন?

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট