বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

কোন রঙের ফল-সবজি খাব?

স্বাস্থ্য ডেস্ক : ফল বা সবজি কেন ভিন্ন ভিন্ন রঙের হয়, তা কি কখনো ভেবে দেখেছেন? এর একটি কারণ হচ্ছে, ফল ও সবজিতে ভিটামিন এবং খনিজ থাকে। শরীরের জন্য প্রয়োজনীয় ভিটামিন ও খনিজ পেতে বিভিন্ন রঙের খাবার বেছে নেওয়া তাই অধিক গুরুত্বপূর্ণ।

1সবুজ পাতা সবুজ রাখে
সবুজ পাতাযুক্ত সবজির মধ্যে পালং, বিভিন্ন সবুজ শাক, পাতাকপি, ফুলকপি, মটরশুঁটির মতো খাবার প্রতিদিন খাওয়া উচিত। কারণ এতে প্রতি ক্যালরিতে অন্যান্য খাবারের চেয়ে বেশি পুষ্টি থাকে। সবুজ সবজি ভিটামিন এ, সি, ই, কে ও কয়েক ধরনের ভিটামিন বি-এর উৎস। এতে ক্যালসিয়াম, ম্যাগনেশিয়াম, লৌহ ও পটাশিয়াম থাকে। সবুজ পাতাযুক্ত সবজির রং যত গাঢ় হয়, এতে তত বেশি পুষ্টি থাকে। রোগ প্রতিরোধে সবুজ শাকসবজির কোনো বিকল্প নেই। সবুজ পাতাযুক্ত সবজিতে লুটেন নামের শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যা চোখের জন্য ভালো। স্তন ও প্রোস্টেট গ্রন্থির ক্যানসার প্রতিরোধে সবুজ সবজি গুরুত্বপূর্ণ।
কমলাকমলা-হলুদে হৃদয় ভালো থাকে
মিষ্টি আলু, গাজর, মিষ্টি কুমড়ায় বিটা ক্যারোটিন নামের ফাইটোকেমিক্যাল থাকে। এটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট, যা ক্যানসার ও হৃদরোগের ঝুঁকি কমায়। এ ছাড়া ঠান্ডার সমস্যা দূর এবং চোখের দৃষ্টিশক্তি ভালো রাখে হলুদ রঙের ফল ও সবজি। ফলের মধ্যে কমলা ও আঙুরে বায়োফ্লেভোনয়েড থাকে, যা ভিটামিন সি-র সঙ্গে যুক্ত হয়ে শরীরকে সুস্থ রাখে। ক্যানসারের ঝুঁকি কমানো ছাড়াও হাড় ও দাঁত শক্ত করে, দ্রুত জখম সারায় ও ত্বক সুন্দর করে।
আম, পেঁপে, আনারসেও এ উপকার পাওয়া যায়।
তরমুজলাল-গোলাপিতে ক্যানসারের ঝুঁকি কমে
লাল ও গোলাপি রঙের ফল ও সবজিতে লাইকোপেন নামের শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। গবেষণায় দেখা গেছে, এই লাইকোপেনের নানাবিধি স্বাস্থ্যকর উপকারিতা রয়েছে। ক্যানসার, হৃদরোগ ছাড়াও বিভিন্ন ক্রনিক রোগ সারাতে পারে লাল ও গোলাপি রঙের ফল ও সবজি। এ ছাড়া লাল রঙের ফলে অ্যান্থোসায়ানিন নামের যে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে তাতে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে। টমেটো, তরমুজ, চেরি, পেয়ারা, স্ট্রবেরি, আঙুর, আপেল, লাল বাঁধাকপি, শিম—এসবে থাকে লাইকোপেন ও অ্যান্থোসায়ানিন।
জামতরুণ রাখে নীল-বেগুনি
নীল ও বেগুনি রঙের ফল ও সবজিতে রোগ প্রতিরোধক্ষম ফাইটোকেমিক্যাল অ্যান্থোসায়ানিন ও ফিনোলিকস থাকে, যা রোগ প্রতিরোধে কাজ করে। বিভিন্ন ধরনের বেরি, কিশমিশে অ্যান্থোসায়ানিন ও ফেনোলিকস থাকে। ক্যানসার, হৃদরোগ, আলঝেইমার রোগের ঝুঁকি কমানোর পাশাপাশি বয়স বৃদ্ধির প্রক্রিয়াকে ধীর করে দেয় বিভিন্ন নীল ও বেগুনি রঙের ফল ও সবজি।
রসুনসাদায় বিষ দূর
সাদা রঙের ফল বা সবজিতে অ্যালিসিন নামের শক্তিশালী ফাইটোকেমিক্যাল থাকে। পেঁয়াজ, রসুনে যে অ্যালিসিন থাকে তা ক্যানসার ও হৃদরোগের বিরুদ্ধে লড়তে পারে। ভাইরাস ও ব্যাকটেরিয়াবিরোধী ক্ষমতা আছে সাদা সবজি কিংবা ফলে। সাদা রঙের রসুনে যে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে তা শরীরের বিষাক্ত পদার্থ দূর করতে পারে।

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান