,

আইনশৃঙ্খলা বাহিনীকে নিয়ন্ত্রণে ব্যর্থ বাংলাদেশ : যুক্তরাষ্ট্র

kerry_55145আন্তর্জাতিক ডেস্ক : আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক বিচারবহির্ভূত হত্যা ও নির্যাতনের বিষয়ে বাংলাদেশ ‘সীমিত’ তদন্ত ও বিচারিক কার্যক্রম চালিয়েছে বলে মনে করে যুক্তরাষ্ট্র।

বার্তা সংস্থা ইউএনবির খবরে বলা হয়, মানবাধিকার পালন নিয়ে যুক্তরাষ্ট্রের ২০১৫ সালের দেশভিত্তিক প্রতিবেদনে দাবি করা হয়েছে, বাংলাদেশের সরকার আইনশৃঙ্খলা বাহিনীকে ঠিক সময়ে যথাযথভাবে নিন্ত্রণে ব্যর্থ হয়েছে।

বাংলাদেশে বিচারবহির্ভূত হত্যা, গুম, ব্লগার হত্যা, বিভিন্ন চরমপন্থীর মতামত, গণমাধ্যমে হস্তক্ষেপ ও অনলাইনে মতামতে বাধা, বাল্যবিবাহ, লিঙ্গবৈষম্য, দুর্বল কর্মপরিবেশ, শ্রম অধিকারসহ যেসব বিষয়ে সমস্যা রয়েছে, তার তালিকা যুক্তরাষ্ট্রের প্রতিবেদনে তুলে ধরা হয়েছে।

যুক্তরাষ্ট্রের প্রতিবেদনে বাংলাদেশ অংশে এ দেশের আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক নির্যাতন ও অন্যান্য নিগ্রহ, নির্বিচারে গ্রেপ্তার ও আটকে রাখা, দুর্বল বিচারিক ক্ষমতা, স্বাধীনতাসহ বিভিন্ন মানবাধিকারের বিষয় উল্লেখ করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বাংলাদেশের যেকোনো সময়ের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্যাতনের প্রতিবাদ জানিয়েছেন।

বাংলাদেশকে ধর্মনিরপেক্ষ, বহুদলীয় ও সংসদীয় গণতন্ত্রের বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

প্রতিবেদনে আওয়ামী লীগ ২০১৪ সালের জানুয়ারি থেকে বাংলাদেশের ক্ষমতায় রয়েছে বলে উল্লেখ করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা