,

প্রকাশিত হলো আইসক্রিমের ট্রেইলার (ভিডিও)

icecream-film-lrg20160413204913বিনোদন প্রতিবেদক : জনপ্রিয় নির্মাতা রেদওয়ান রনি পরিচালিত আলোচিত ছবি আইসক্রিমের ট্রেইলার প্রকাশিত হয়েছে। গতকাল বুধবার রাতে রনি তার নিজস্ব ফেসবুক ওয়ালে ট্রেইলারটি প্রকাশ করেন। দুই মিনিট ৪৪ সেকেন্ডের এ ট্রেইলারটিতে ফুটে উঠেছে বন্ধুত্ব-প্রেম-বিরহের কিছু বাস্তবসম্মত চিত্র। অল্প সময়ের মধ্যে সকলেই এ ট্রেইলারটির প্রশংসা করছেন।

এদিকে, গত ১১ ফেব্রুয়ারি বিনা কাটা-ছেঁড়ায় সেন্সর ছাড়পত্র লাভ করে আইসক্রিম ছবিটি। এরপর নির্মাতা রেদওয়ান রনি ঘোষণা দেন আগামী ২৯ এপ্রিল ছবিটি দেশব্যাপি মুক্তি দেয়া হবে। আর এ ছবির মাধ্যমে বড়পর্দায় অভিষেক হবে তিন নতুনের।

এই তিন নবীন হলেন উদয়, রাজ এবং তুষি। আরো আছেন এটিএম শামসুজ্জামান, দিতি, ওমর সানিসহ অনেকেই। ‘আইসক্রিম’ প্রযোজনা করেছে পিং-পং এন্টারটেইনমেন্ট, পপকর্ন ফিল্মস ও টপ অব মাইন্ড।

এ প্রসঙ্গে রনি বলেন, ‘এই ছবিতে সবচেয়ে বড় চমক থাকছে প্রধান চরিত্রে তিন জনের অভিষেক, যা দর্শকদের মুগ্ধ করবে বলে বিশ্বাস করি। এছাড়া তরুণ প্রজন্মের প্রেম-ভালোবাসা, হাসি-কান্নাকে উপজীব্য করেই তৈরি করেছি আইসক্রিম।`

আইসক্রিম নামকরণ নিয়ে নির্মাতা রনি বলেন, ‘আইসক্রিম দেখতে সুন্দর, খেতেও মজা। কিন্তু একটা নির্দিষ্ট তাপমাত্রায় আইসক্রিম যত্ন করে রাখতে হয়। মানুষের ভালোবাসার সম্পর্কও ঠিক তেমনই। ভালোবাসা অনেক আনন্দের, সেটাকেও যত্ন করে রাখতে হয়। যত্ন ছাড়া ভালোবাসা বাঁচে না। ‘আইসক্রিম’ চলচ্চিত্রটি ভালোবাসার সম্পর্ক আর যত্নের গল্প।’

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা