,

বাঙালিদের ‘শুভ নববর্ষ’ জানালেন কেরি

John-Kerry20160316084559আন্তর্জাতিক ডেস্ক : সারা বিশ্বে ছড়িয়ে থাকা বাঙালিদের বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। বার্তা সংস্থা পিটিআইয়ের খবরে এ তথ্য জানানো হয়।

বাংলা দিনপঞ্জিকায় আজ বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে ১৪২৩ সনের দিন গণনা। এ উপলক্ষে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এবং যুক্তরাষ্ট্রের জনগণের পক্ষ থেকে কেরি বাঙালিদের শুভেচ্ছা জানিয়েছেন।

এক বিবৃতিতে কেরি বলেন, সব বাঙালিকে নববর্ষের শুভেচ্ছা। নববর্ষ সুখ ও সমৃদ্ধি বয়ে আনুক। নববর্ষ উদযাপনে বাংলাদেশ, ভারতসহ সারা বিশ্বে ছড়িয়ে থাকা বাঙালির সঙ্গে তাঁরাও উদ্বেলিত।

কেরি বলেন, পয়লা বৈশাখ নবযৌবন ও পুনর্মিলনের সময়। পরিবার, বন্ধুবান্ধব মিলে নিজেদের ঐতিহ্য ও সংস্কৃতি উদযাপনের সময়। সামনে এগিয়ে যাওয়ার সময়।

কেরি বলেন, বিজ্ঞান, ব্যবসা, জনসেবা, আইন, চিকিৎসাসহ বিভিন্ন ক্ষেত্রে হাজারো বাঙালি আমেরিকানদের অবদানের স্বীকৃতি দেওয়ার জন্য পয়লা বৈশাখ তাঁদের একটা সুযোগ।

কেরি বলেন, ‘আমরা প্রত্যাশা ও আশাবাদ নিয়ে নতুন বছর শুরু করছি। শুভ নববর্ষ।’

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা