বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

আইনস্টাইনের চেয়ে বেশি বুদ্ধির এশীয় কিশোর

 

 

আন্তর্জাতিক ডেস্ক : লন্ডনের কিশোর এগারো বছরের অওম আমিন বুদ্ধিমত্তার সূচক নির্ধারণকারী আইকিউ পরীক্ষায় কিংবদন্তী বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন আর স্টিফেন হকিং-এর থেকে দু পয়েন্ট বেশি নম্বর পেয়ে সবাইকে চমকে দিয়েছে।
যারা প্রখর বুদ্ধিসম্পন্ন তাদের আইকিউ পরীক্ষা করে বিশ্বের বহু পুরনো সংগঠন মেনসা।
মেনসার এই পরীক্ষার ফলাফল জানিয়ে আমিনকে যে চিঠি দিয়েছে তাতে তারা জানিয়েছে অওম আমিন এখন বিশ্বের সবচেয়ে বুদ্ধিমান এক শতাংশ মানুষের মধ্যে একজন।

160413113257_aum_amin_high_iq_boy_640x360_bbcasiannetwork
আর পাঁচটা কিশোরের মত অওম আমিনও স্টার ওয়ারস্ ছবির পোকা। কিন্তু বুদ্ধির দিক দিয়ে সে অবশ্যই আর পাঁচজন সাধারণ কিশোরের থেকে অনেক আলাদা।মেনসার পরীক্ষায় তার স্কোর ছিল ১৬২, যা পদার্থবিদ আইনস্টাইন ও হকিং-এর স্কোরের চেয়ে দুই পয়েন্ট বেশি।
‘আমি মোটেই বলব না এই দুজন বিজ্ঞানীর থেকে আমার বুদ্ধি বেশি – যদিও আইকিউ পরীক্ষায় আমি তাঁদের থেকে বেশি নম্বর পেয়েছি। তাঁদের প্রতিভা অসাধারণ। তাঁরা আমার হিরো। আমি তাঁদের মত হতে চাই’, বিবিসির এশিয়ান নেটওয়ার্ক-এর বিশ্ব সামানিকে বলে অওম আমিন।
বাবা মা ও ঠাকুরমার সঙ্গে আমিন গুজরাট থেকে ইউকে-তে আসে নয় বছর আগে। তার বাবা কার্তিক আমিন ব্রিটেনের একটি রেল সংস্থায় চাকরি করেন।

 
‘অওমের জানার অাগ্রহ সীমাহীন। কোনো একটা বিষয়ে নয় সব বিষয়েই সে জানতে চায় এবং সব বিষয়েই তার সমান দখল’, বিবিসিকে বলেন কার্তিক আমিন।তিনি বলেন ছোটবেলা থেকেই সে অন্যরকম। মাত্র দু মিনিটেরও কম সময়ে সে রুবিক কিউব সমস্যার সমাধান করতে পারে বলে তিনি জানান। স্কুলে অওমের প্রিয় বিষয় ইতিহাস।বিবিসিকে সে বলেছে বড় হয়ে সে চিকিৎসা বিজ্ঞানের কাজে লাগে এমন কোনো যন্ত্র বা রোবোট বানাতে চায়।

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান