,

বাড়তি ওজন কমাতে চীনে ৩৯ হাসপাতাল

chinapic_109269স্বাস্থ্য ডেস্ক : চীন জুড়েই মোটা লোকদের সংখ্যা বাড়ছে। আর এটাকে সমস্যা হিসেবে চিহ্নিত করে দেশটির সরকার মোটা লোকদের স্বাস্থ্য কমাতে ‘বিশেষ চিকিৎসা সুবিধা’ চালু করেছে।

চিকিৎসা ও স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান চীন ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জ অ্যান্ড প্রমোটিভ অ্যাসোসিয়েশনের তথ্য অনুসারে, এই চিকিৎসা সেবা সম্প্রতি চালু হয়েছে। মানুষের ওজন কমানো এবং ওজন বাড়ার প্রবণতা দূরে রাখতে নীতি ও পদ্ধতি মানা হবে।

চীনের একশ জন চিকিৎসক এবং পুষ্টিবিদ প্রায় এক বছর সম্মিলিতভাবে এ নিয়ে গবেষণা ও পর্যালোচনা করেন।

গত বছর প্রকাশিত চীনের জাতীয় স্বাস্থ্য এবং পরিবার পরিকল্পনা কমিশনের তথ্য মতে, চীনে ১৮ বছর বা তার চেয়ে বেশি বয়সী লোকদের মধ্যে ৩০ শতাংশ ব্যক্তি অতিরিক্ত ওজনের সমস্যায় আক্রান্ত। উন্নত দেশগুলোতে বাড়তি ওজনের মানুষের সংখ্যা দ্রুত গতিতে বাড়ছে। মাত্রাতিরিক্ত ওজন এবং স্থূলতা চীনা নাগরিকদের মধ্যে বিভিন্ন ধরনের জটিল রোগ এবং ডায়াবেটিস সৃষ্টি করছে।

চীনের নিউট্রিশন সোসাইটির অধীন ক্লিনিক্যাল নিউট্রিশন শাখার সহকারী পরিচালক চেই উই বলেন, সাম্প্রতিক বছরগুলোতে ওজন কমানোর জন্য অনেকেই চেষ্টা করছেন। ওজন কমানোর জন্য বাজারে প্রচলিত অধিকাংশ পদ্ধতিই সঠিক নয়। এমনকি কিছু পদ্ধতি স্বাস্থ্যের ক্ষতিও করতে পারে। একটি পাইলট প্রোগ্রামের অধীনে চীনের ২০টি শহরে ৩৯টি প্রধান হাসপাতালে এই বিষয়ে চিকিৎসা সেবা দেয়া হবে। এর মধ্যে পিকিং ইউনিয়ন মেডিকেল হাসপাতালও রয়েছে। এসব হাসপাতালগুলো ওজন কমানোর জন্য বিশেষায়িত ক্লিনিক চালু করবে। তারা সর্বশেষ স্বাস্থ্য রেকর্ডসহ চিকিৎসা সেবা প্রধান করবে এবং ওজন কমানোর পরিকল্পনা বাস্তবায়ন করবে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা