,

ভূমিকম্পের পর মুঠোফোন নেটওয়ার্কে বিভ্রাট

photo-1460567872নিউজ ডেস্ক : ভূমিকম্পের পর থেকে দেশের মুঠোফোন যোগাযোগ ব্যহত হচ্ছে। মুঠোফোনে কল করা যাচ্ছে না বলে একাধিক পাঠক ও ব্যক্তি জানিয়েছেন।

দেশের বৃহত্তম দুই মুঠোফোন অপারেটর প্রতিষ্ঠান থেকে জানানো হয়েছে, ভূমিকম্পের কারণে নয় বরং একসঙ্গে প্রচুর ফোন করায় চাপ সৃষ্টি হয়।

আজ বুধবার সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটের দিকে এ ভূকম্পন অনুভূত হয়। বেশ কয়েকবার এ ভূকম্পন হয়। রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় ভূকম্পন অনুভূত হওয়ার খবর পাওয়া গেছে।

এদিকে ভূমিকম্প থেমে যাওয়ার পরই মুঠোফোন নেটওয়ার্কে সমস্যা দেখা দেয়। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পাঠকরা এ নিয়ে প্রশ্নও করতে থাকেন। একাধিক গ্রাহক জানিয়েছেন, ভূমিকম্পের খবর নেওয়ার জন্য স্বজনদের কাছে বারবার ফোন করেও কল যাচ্ছে না। এ কারণে অনেকেই বেশ উদ্বিগ্ন হয়ে পড়েন।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে, গ্রামীণ ফোনের হেড অব কমিউনিকেশনস নেহাল আহমেদ জানান, ভূমিকম্পের কারণে নেটওয়ার্কের কোনো বিভ্রাট হয়নি। ভূমিকম্পের পরই কিছু এলাকায় প্রচুর ফোনের কারণে নেটওয়ার্কের ওপর প্রচুর চাপ পড়ে। তবে কিছু সময় পরই তা স্বাভাবিক হয়ে যায়।

এ ব্যাপারে রবির ভাইস প্রেসিডেন্ট (কমিউনিকেশন্স অ্যান্ড করপোরেট রেসপনসিবিলিটি) ইকরাম কবীর বলেন, ‘নেটওয়ার্কের কোনো সমস্যাই নেই। ভূমিকম্পের পরই ফোনের চাপ আসে। প্রতিটা মানুষ স্বজনদের খোঁজখবর নিতে ফোন করেন। এ কারণে সাময়িকভাবে এমন অবস্থা হয়। এমনিতে অন্য কোনো সমস্যাই নেই আমাদের নেটওয়ার্কে।’

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা