,

মেয়র হলেন অভিনেত্রী মৌসুমী হামিদ!

57920_fবিনোদন প্রতিবেদক : দুই পর্দার জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ। এবার মেয়র হয়েছেন তিনি। তবে রিয়েল লাইফে নয়, রিল লাইফে এমন চরিত্রে দেখা যাবে এই অভিনেত্রীকে। বিবর্তন শিরোনামের একটি টেলিফিল্মের গল্পের লতিকা চরিত্রে অভিনয় করেছেন তিনি। এতে তার বিপরীতে কামাল পাশা চরিত্রে অভিনয় করেছেন আরেক গুণী অভিনেতা শতাব্দী ওয়াদুদ। সকাল আহমেদ রাজুর রচনায় টেলিফিল্মটি পরিচালনা করেছেন মোহন আহমেদ।

টেলিফিল্মের গল্প ও চরিত্র প্রসঙ্গে মৌসুমী হামিদ বলেন, ‘এতে আমি কামাল পাশা নামের এক ব্যক্তির দেহরক্ষীতা। আমাকে তিনি একটি যৌন পল্লী থেকে তুলে আনেন। কামাল পাশা আমাকে এনে পড়াশোনাও করান। তার কয়েক বছর পর আমি উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হই। সব কিছুই কামাল পাশার মাধ্যমে হয়। আস্তে আস্তে এলাকায় জনপ্রিয়মুখ হয়ে উঠি। এরপর কামাল পাশার বিপরীতে মেয়র পদে নির্বাচন করে জয়ী হই। এভাবে এগিয়ে গেছে টেলিফিল্মের গল্প।’

তিনি আরো বলেন, ‘বিবর্তন’ টেলিফিল্মের গল্পটি চমৎকার। কাজ করতে গিয়ে অনেক আনন্দ পেয়েছি। এর নির্মাণও ভালো হয়েছে। আশা করছি, দর্শকদের ভালো লাগবে।’

সম্প্রতি নির্মিত এই টেলিফিল্মে আরো অভিনয় করেছেন, সেলি আহসান, আল-আমিন, কামরুল মুফতী, রাতুল তালুকদার, সবুজ রিয়াল খান, জীবন আহমেদ, লামিয়া আক্তার সাব্বিয়া, প্রমুখ। খুব শিগগিরই একটি বেসরকারী টেলিভিশন চ্যানেলে টেলিফিল্মটি প্রচাররিত হবে বলেও জানান এই অভিনেত্রী।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে