রবিবার, ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

সড়ক দুর্ঘটনায় পিতা-পুত্রসহ নিহত ৫

Kate-Winslet-Titanic-58নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় ট্রাক ও যাত্রাবাহী ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে পিতা-পুত্রসহ পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। বুধবার বিকেলে সদর উপজেলার নওগাঁ-রাজশাহী মহাসড়কের ডাক্তারের মোড় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন নওগাঁ সদর উপজেলার জলিল মোল্লার ছেলে শহীদুল ইসলাম (২৫), সদর উপজেলার কুমুরিয়া গ্রামের স্বপন পাটোয়ারির ছেলে আদিল রহমান (৪২), মান্দা উপজেলার মৈনম ইউনিয়নের দুর্গাপুর গ্রামের আজিজার রহমানের ছেলে হাসান (২৫), একই উপজেলার গনেশপুর ইউনিয়নের সুতিহাট গোবিন্দপুর গ্রামের ইছাহাক মোল্লা (৭০) ও তাঁর ছেলে আজিজুল ইসলাম (২৫)। নিহত আদিল রহমান ইজিবাইকের চালক।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার বিকেল সাড়ে পাঁচটার দিকে নওগাঁ থেকে যাত্রীবাহী একটি ইজিবাইক মান্দার উপজেলার সুতিহাট যাচ্ছিল। এ সময় নওগাঁ-রাজশাহী মহাসড়কের ডাক্তারের মোড় এলাকার স্টার অটো চাউল কলের কাছে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই ইজিবাইকের চারজন যাত্রী মারা যান। নওগাঁ সদর হাসপাতালে নেওয়ার পথে আরও একজন মারা যান। এ ঘটনায় মোসলেম উদ্দীন (৩৫), শামসুর রহমান (৪০), জাহিদুল ইসলাম (৩৫) ও খালেক মীর (৩৪) নামে আরও চার যাত্রী আহত হন। আহতের নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকিরুল ইসলাম এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ট্রাকের চালক ও চালকের সহযোগী পালিয়েছে।

এ জাতীয় আরও খবর

নতুন টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা বিসিবির

মির্জা আব্বাসকে আজ সিঙ্গাপুর নেওয়া হচ্ছে

লেবাননে ইসরায়েলি হামলায় ১২ চিকিৎসাকর্মী নিহত

সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন দ্রুত না ডাকলে আন্দোলন

কারাগার থেকে মুক্তি পেলেন সাংবাদিক আনিস আলমগীর

সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সিদ্ধান্ত সংসদেই হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

বিএনপি থেকে স্পিকার ও ডেপুটি স্পিকারের পদত্যাগ

তিন দফায় সক্রিয় হচ্ছে বিরোধী জোট

দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

ঢাকার বাতাসে স্বস্তি, দূষণের শীর্ষে কায়রো

ঢাকায় বৃষ্টি হবে কি না, জানাল অধিদপ্তর

ইরানের তেল রপ্তানি কেন্দ্রে যুক্তরাষ্ট্রের বোমা হামলা