,

“আওয়ামীলীগকে ঠিকিয়ে রেখেছে জাপা, শর্ত ভঙ্গ করেছে সরকার”

pic-1মাহবুব খান বাবুল, সরাইল(ব্রাহ্মণবাড়িয়া)থেকে : অবাধ সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচনের দাবীতে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে গণ সমাবেশ করেছে স্থানীয় জাতীয় পার্টি। সবাবেশে বক্তারা সরকারের সাথে তাদের চক্তি ভঙ্গের বিষয়টি ফাঁস করে দিয়েছে। সেই সাথে জেলার নেতৃবৃন্দকে জানিয়ে দিয়েছেন সরকার গঠনে জাপার ভূমিকার বিষয়টি।বুধবার বিকালে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে জাতীয় পার্টির সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশ প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব ও জাতীয় যুব সংহতি কেন্দ্রীয় কমিটির সভাপতি এডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া। এ ছাড়া বক্তব্য রাখেন জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক এডভোকেট আব্দুল হামিদ ভাষানী, ব্রাহ্মণবাড়িয়া জেলা জাতীয় পার্টির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব নাছির আহমেদ খান, জেলা যুব সংহতির সভাপতি সৈয়দ মোকাব্বের হোসেন, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শাহেদুর রহমান শাহেদ, সরাইল উপজেলা জাতীয় পার্টির সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহ্বায়ক ফজলুল হক মৃধা, যুগ্ম সদস্য সচিব অধ্যাপক জিয়াউর রহমান লাভলু, সরাইল উপজেলা মহিলা জাতীয় পার্টির সভাপতি নাজমা বেগম, সরাইল উপজেলা যুব সংহতির সভাপতি মো: বিল্লাল হোসেন, সরাইল উপজেলা জাতীয় ছাত্র সমাজের সভাপতি আলমগীর মিয়া উজ্জ্বল, সাধারণ সম্পাদক এম এ মজিদ বক্স অনুষ্ঠানে কোরআন তেলায়াত করেন হাফেজ সায়েদুর রহমান সগীর । অনুষ্ঠান সঞ্চালনা করেন সরাইল উপজেলা জাতীয় পার্টির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব এমদাদুল হক ছালেক।

pic-2গত ৭এপ্রিল বৃহস্পতিবার সরাইল অন্নদা সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত উপজেলা আওয়ামী লীগের সমাবেশে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকারের বক্তব্যের তীব্র প্রতিবাদ নিন্দা ও কঠোর সমালোচনা করে বক্তারা বলেন, আগামী ২৩এপ্রিল সরাইলের ইউপি নির্বাচন হবে সম্পূর্ণ অবাধ, সুষ্ট ও নিরপেক্ষ। এ দাবী জাপা ও দেশের সকল মানুষের। প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট রেজাউল ইসলাম ভূইয়া বলেন, জাতী পার্টির সাথে শর্ত ভঙ্গ করেছে আওামী লীগ। কথা ছিল মহাজোট ক্ষমতায় গেলে হুসাইন মো: এরশাদকে প্রেসিডেন্ট করবেন। কিন্তু তা করেননি। এছাড়াও আরো তিনটি শর্ত ভঙ্গ করেছেন তারা। সরকারকে ঠিকিয়ে রেখেছে জাতীয় পার্টি। আজ যদি জাতীয় পার্টির ৪০ জন এমপি সংসদ থেকে বের হয়ে আসেন তবে সরকার ঠিকবে না। আল মামুন সরকারের বক্তব্যের প্রতিবাদ করে এডভোকেট রেজাউল ইসলাম ভুঁইয়া আরো বলেন নৌকার মাঝি হয়ে যা বলেছেন তার বিরোদ্ধে নৌকার মালিক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট আমি নালিশ করব। আপনার মত দু একজন মাঝিকে বাদ দিয়ে দিলে শেখ হাসিনার কিছু হবে না। কারন প্রধানমন্ত্রী শখ হাসিনা আপনাকে নিয়েয় ভাবন না। তিনি ভাবেন দল গণতন্ত্র ও দেশের ১৬ কোটি মানুষের সুখশানিÍ নিয়ে। প্রশাসনকে উদ্দেশ্য করে তিনি বলেন এই দেশ শুধু একটি দলের নয়। এ দেশ ষোল কোটি মানুষের। দেশের জন্য , দেশের মানুষের জন্য আপনারা নিরপেক্ষ থেকে নির্বাচন পরিচালনা করবেন। চাপের মুখে কোনো প্রকার অন্যায় করবেন না। তাহলে সকল দায় দায়িত্ব আপনাদেরকে নিতে হবে। জাতীয় পার্টির নেতা-কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন ২৩এপ্রিল নির্বাচনের দিন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত আমি নির্বাচন কমিশনে থাকব। কোনো সেন্টারে ভোট কারচুপি হলে সাথে সাথে আমাকে ফোন করে জানাবেন। আমি নির্বাচন কমিশনের উর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি অবহিত করব। সরাইলের জনগণ কোন ধরনের অনিয়ম সহ্য করবে না। যেখানেই অন্যায় সেখানেই প্রতিরোধ গড়ে তুলা হবে।

 

এ জাতীয় আরও খবর

নবীনগর সাধু সঙ্গের উদ্যোগে লঞ্চযোগে আনন্দ ভ্রমণ: নদীর বুকে ফিরে দেখা স্মৃতি, সংস্কৃতি ও সম্প্রীতির অনন্য আয়োজন

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা