,

ভারত ও যুক্তরাষ্ট্র একে অপরের সেনা ঘাঁটি ব্যবহার করতে পারবে 

 

আন্তর্জাতিক ডেস্ক : ভারত ও যুক্তরাষ্ট্র একে অপরের সেনা, বিমান ও নৌঘাঁটি ব্যবহারের ব্যাপারে নীতিগতভাবে সম্মত হয়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যাশটন কার্টার মঙ্গলবার এ কথা জানিয়েছেন।সাগরে চীনের শক্তি বৃদ্ধির প্রেক্ষাপটে দুই দেশ এই সিদ্ধান্তে পৌছেছেন বলে জানানো হয়েছে। তবে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরের এখনো কিছু সময় বাকি আছে।

109972_175
‘লজিস্টিকস সাপোর্ট এগ্রিমেন্ট’ নামের ওই চুক্তি অনুযায়ী উভয় দেশ পুনঃসরবরাহ, মেরামত ও বিশ্রামের জন্য একে অপরের স্থল, বিমান ও নৌঘাটিগুলো ব্যবহার করতে পারবে।ভারতীয় প্রতিরক্ষামন্ত্রী মনোহর পরিকরের সাথে আলোচনার পর কার্টার বলেন, আমরা সব ইস্যু নিরসনের জন্য নীতিগতভাবে সম্মত হয়েছি।

 
এ ধরনের চুক্তিতে স্বাক্ষরের জন্য অনেক দিন ধরেই যুক্তরাষ্ট্র পীড়াপীড়ি করছিল। কিন্তু ভারত তাতে রাজি হয়নি। তাদের ভয় ছিল এ ধরনের চুক্তি হলে সেটা পরে সামরিক জোটে পরিণত হবে, ফলে তাদের ঐতিহ্যবাহী জোটনিরপেক্ষ ভারমূর্তি ক্ষুণ্ন হবে।
কিন্তু নরেন্দ্র মোদির আমলে ভারত দৃশ্যত ওই অবস্থান থেকে সরে এসেছে। মোদি ভারতের আরো কাছাকাছি আসতে চাচ্ছেন।
তিনি ‘মেক ইন ইন্ডিয়ায়’ মার্কিন প্রযুক্তি ভারতে প্রবেশের পক্ষে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা