,

কাশ্মীরে কারফিউ জারি

 
আন্তর্জাতিক ডেস্ক :কারফিউ জারি করা হয়েছে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সংঘর্ষে গুলিতে তিন বিক্ষোভকারী নিহত হওয়ার একদিন পরেই এ কারফিউ জারি করা হলো।

2016_04_13_16_37_12_6MXYuB2N1mD2Ssv5Hh43cXXkVVge8E_original

 

এর আগে মঙ্গলবার ভারতীয় এক সৈনিক কাশ্মীরী এক কিশোরীকে উত্যক্ত করার ঘটানাকে কেন্দ্র করে সংঘর্ষ শুরু হয়। এতে তিনজন নিহত ও পাঁচজন আহত হয়। ঘটনা তদন্তের নির্দেশ দেয়া হয়েছে সেনাবাহিনী ও পুলিশকে।কাশ্মীরের হানদোয়ারা এবং শ্রীনগরে ওই কারফিউ জারির পর থেকে বন্ধ আছে সেখানকার দোকানপাট ও ব্যবসা বাণিজ্য। বিবিসি জানায়, কিশোরীকে উত্যক্ত করার ওই ঘটনার খবর ছড়িয়ে পড়লে শত শত লোক বিক্ষোভে ফেটে পড়ে। এ সময় তারা শহরের কেন্দ্রে জড়ো হয়ে ইট পাটকেল নিক্ষেপ করতে থাকে।

 

একজন প্রত্যক্ষদর্শী বলেন, ‘প্রতিবাদকারীরা যখন সেন্ট্রাল মার্কেটের দিকে যাচ্ছিলো, তারা একটি সেনাদের একটি বাঙ্কার ধ্বংসের চেষ্টা করে। এ সময় সেনাবাহিনী বিক্ষোভকারীদের ওপর নির্বিচার গুলি বর্ষণ করতে থাকে।’ তবে কেউ কেউ বলছে, পুলিশই প্রথম গুলিবর্ষণ শুরু করে।উল্লেখ্য, ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীর ভারতের একমাত্র মুসলিমপ্রধান রাজ্য। ভারতীয় শাসনের বিরুদ্ধে ১৯৮৯ সাল থেকে এখানকার জনগণ কঠোর সংগ্রাম করে আসছে।

এ জাতীয় আরও খবর

নবীনগর সাধু সঙ্গের উদ্যোগে লঞ্চযোগে আনন্দ ভ্রমণ: নদীর বুকে ফিরে দেখা স্মৃতি, সংস্কৃতি ও সম্প্রীতির অনন্য আয়োজন

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা