,

আরো একটি খাদ্য সংকটের ঝুঁকিতে বিশ্ব

 

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্ব আরো একটি খাদ্য সংকটে পড়তে যাচ্ছে বলে সতর্ক করে দিয়েছে আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট (ইরি)। সংস্থাটি জানিয়েছে, বিশ্বব্যাপী চালের উৎপাদন কমে যাওয়ায় ২০০৭-০৮ সালের মতো পৃথিবীতে আরো একটি খাদ্য সংকট তৈরি হতে পারে।

indonesia4-e1460557768191

 

এর কারণ হিসেবে জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং শক্তিশালী এল নিনোকে দায়ী করেছে ইরি। ফিলিপাইনের লুগানাভিত্তিক এই গবেষণা প্রতিষ্ঠানটির মতে, চাল সরবরাহকারী প্রধান কয়েকটি দেশে চালের স্বল্প মজুদ এবং বৈশ্বিক ও আঞ্চলিক পর্যায়ে শস্যটির চাহিদা বেড়ে যাওয়ায় ২০০৭-০৮ সালের মতো আরেকটি খাদ্য সংকটের ঝুঁকিতে আছে বিশ্ব।

এ সংকট মোকাবেলায় বিভিন্ন দেশের যৌথ পদক্ষেপ দরকার বলে মনে করে ইরি। আশিয়ান+৩’র দেশগুলো এবং ভারতসহ অন্যান্য দেশগুলোর পারস্পারিক সহায়তার মধ্য দিয়ে এই সংকট মোকাবেলা করতে হবে বলে মত দিয়েছে তারা। আশিয়ান+৩’র দেশ বলতে বুঝানো হয়: ফিলিপাইন, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুর, কম্বোডিয়া, লাওস, মিয়ানমার, ভিয়েতনাম এবং চীন, জাপান ও দক্ষিণ কোরিয়াকে।

ইরি জানায়, ২০০৭-০৮ সালের খাদ্য সংকটের সময় আশিয়ানের দেশগুলো আঞ্চলিক খাদ্য নিরাপত্তার ব্যাপারে একটি যৌথ কৌশল নিয়েছিল। একই রকম আরো একটি কৌশল নেয়া দরকার বলেও মনে করে তারা।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা