,

ময়মনসিংহে জেএমবি’র চারসদস্য গ্রেফতার

109961_126ময়মনসিংহ প্রতিনিধি : নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জা’মাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) চার সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে ময়মনসিংহের ডিবি পুলিশ। মঙ্গলবার দিবাগত রাতে ময়মনসিংহ সদর উপজেলার দাপুনিয়ার কাওয়ালটি গ্রাম থেকে তাদেরকে গ্রেফতারের সময় বোমা তৈরির রাসায়নিক উপাদান ও জিহাদী বই উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছেন।

জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ ইমরাত হোসেন গাজী স্বাক্ষরিত প্রেসনোটে সাংবাদিকদের জানান, আসন্ন বৈশাখ উপলক্ষে ঢাকার বিভিন্নস্থানে বোমা নিক্ষেপ করে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার জন্য ময়মনসিংহের দাপুনিয়া এলাকায় জেএমবির সদস্য গোপন বৈঠক করছে। এমন খবর পেয়ে এসআই মফিজুল ইসলাম, এসআই মনিরুজ্জামান, এসআই মলয় চক্রবর্তী সঙ্গীয় ফোর্সসহ মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে সদর উপজেলার দাপুনিয়া কাওয়ালটি গ্রামের চাঁন মিয়ার বাড়ির কাছে পৌঁছতেই পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় চারজনকে হানেনাতে আটক করা হয়। এরা হলেন চাঁন মিয়ার ছেলে আলমগীর হোসেন (২২) ও জাহাঙ্গীর হোসেন (২৫), দাপুনিয়া কলাপাড়া গ্রামের জমির উদ্দিনের ছেলে হাসান আলী ( ২২), শষ্যমালা গ্রামের কানাপাড়ার মো. ওয়াহেদ আলীর ছেলে বিল্লাল হোসেন (৪৩)। পুলিশের জিজ্ঞাসাবাদে তারা নিজেদেরকে জেএমবির সদস্য হিসেবে পরিচয় দিয়েছে। তাদের দেওয়া তথ্যমতে আলমগীরের টিনের ঘর থেকে বোমা তৈরির রাসায়নিক উপাদান ও সরঞ্জাম এবং বেশ কিছু জেহাদি বই উদ্ধার করে।
এ ব্যাপারে এস আই মফিজুল ইসলাম বাদী হয়ে কতোয়ালী থানায় দু’টি মামলা দায়ের করেছেন। ডিবি পুলিশ বুধবার সকাল সাড়ে ১১টায় সংবাদ সম্মেলনে গ্রেফতারকৃত চার জেএমবি সদস্যকে সাংবাদিকদের সামনে হাজির করে এবং গ্রেফতার সম্পর্কে ব্রিফিং দেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা