,

ভেতরে ইসি, বাইরে আদালত : সিইসি

rokibuddinনিউজ ডেস্ক : প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ বলেছেন, ভোট কেন্দ্রের ভেতর কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেলে ইসি তা খতিয়ে দেখবে। কেন্দ্রের বাইরে ঘটলে তা আদালতে বিচার হবে।

নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে আইনশৃংখলা বাহিনীর বৈঠক শেষে বুধবার দুপুরে সিইসি এসব কথা বলেন।

তিনি বলেন, ভোট কেন্দ্রের বাইরে দু’পক্ষের কোনো সংঘর্ষ হলে এর দায় নির্বাচন কমিশন নেবে না।

এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, গত দুই ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি)নির্বাচনে পুলিশ আইনানুগভাবেই গুলি করেছে।

এর আগে বেলা সাড়ে ১১টায় রাজধানীর শেরেবাংলা নগরে ইসি কার্যালয়ে বৈঠক শুরু হয়। চলে দুপুর পর্যন্ত।

বৈঠকে পুলিশের আইজি একেএম শহীদুল হক, র‌্যাব ডিজি বেনজীর আহমেদ, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ডিজি মেজর জেনারেল মিজানুর রহমান খান, বিজিবি’র ডিজি মেজর জেনারেল আজিজ আহমেদ এবং ইসি’র চার কমিশনারসহ আইন প্রয়োগকারী সংস্থার শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এরই মধ্যে প্রথম ও দ্বিতীয় ধাপে ‌১ হাজার ৪০০-এর বেশি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

দুই ধাপের নির্বাচেন অন্তত ৪০ জন নিহত ও সহস্রাধিক মানুষ আহত হয়েছেন।এতে দেশের নির্বাচনী ব্যবস্থা ভেঙে পড়েছে বলে অভিযোগ ওঠে।

এই প্রেক্ষাপটকে সামনে রেখে ইসি ও আইন প্রয়োগকারী সংস্থার শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা বৈঠক করেছেন।

পরের ধাপগুলোর নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এবং অপ্রীতিকর ঘটনা এড়ানোর বিষয়ে করণীয় নির্ধারণ করতে আলোচনা হয় বলে বৈঠক সূত্র জানা গেছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে