,

‘সত্যটা কেউই জানে না’

priyanka_chopraবিনোদন ডেস্ক : ভারতের জনপ্রিয় টেলিভিশন ধারাবাহিক ‘বালিকা বধূ’র অভিনেত্রী প্রত্যুষা বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু নিয়ে এবার মুখ খুললেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। কথা বললেন কিছুদিন আগে তাকে নিয়ে তৈরি হওয়া আত্মহত্যা বিতর্ক প্রসঙ্গেও।
সংবাদমাধ্যমে প্রত্যুষার মৃত্যু স‌ম্পর্কে কথা বলতে গিয়ে প্রিয়াঙ্কা বলেন,’প্রকৃত সত্যটা কেউই জানে না। কেউ জানে না, কী ধরনের কষ্টের মধ্যে দিয়ে প্রত্যুষাকে যেতে হয়েছিল। সেটা না জেনে, তার পরিবারের সম্মানের কথা না ভেবে প্রত্যুষার জীবন নিয়ে যারা কাঁটাছেঁড়া করছেন তারা অন্যায় করছেন।’

প্রিয়াঙ্কা আরও বলেন, ‘আসলে বিনোদনের জগতে এই ধরনের কোনও ঘটনা ঘটলেই মিডিয়া অনাবশ্যক মাতামাতি শুরু করে দেয়। কিন্তু যেসব মেয়েরা শ্বশুরবাড়ির অত্যাচারের কারণে আত্মহত্যার পথ বেছে নিচ্ছে তাদের কথা কখনো মিডিয়ায় আসে না।’

কয়েক সপ্তাহ আগে খোদ প্রিয়াঙ্কাকে নিয়েই তৈরি হয়েছিল আত্মহত্যা-প্রচেষ্টা বিতর্ক। তার প্রাক্তন ম্যনেজার প্রকাশ জাজু টুইট করে বলেন যে, ২০০২ সালে প্রিয়াঙ্কা একাধিকবার আত্মহত্যা করার চেষ্টা করেছিলেন, প্রকাশের চেষ্টাতেই তিনি নাকি রক্ষা পান।

এ প্রসঙ্গে প্রশ্ন করা হলে দৃশ্যত ক্ষুব্ধ প্রিয়ঙ্কা বলেন,’মিডিয়া এমন একজনের কথা বিশ্বাস করছে যে এর আগে আমাকে অপমান করার কারণে জেল পর্যন্ত খেটেছে।’ সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা