,

অাপনি কি পর্যাপ্ত পরিমাণ ঘুমাচ্ছেন?

17748-boroনিউজ ডেস্ক : বয়সভেদে মানুষের ঘুমের সময়ের ব্যবধানেও তারতম্য হয়। বাচ্চারা সাধারণত একটু বেশি-ই ঘুমিয়ে থাকে। আবার মাঝবয়সীদের ঘুম কমে গেলেও জীবনের শেষদিকে ঘুমের পরিমাণ বেড়ে যায়। তবে বয়সভেদে ঠিক কতটা ঘুম দরকার তার একটা সঠিক পরিসংখ্যান দিয়েছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল স্লিপ ফাউন্ডেশন। এর কারণ অধিকাংশ মানুষই জানে না যে তারা হয়তো যথেষ্ট পরিমাণ ঘুমাচ্ছেন না।

তাই বয়স অনুসারে কার ঠিক কতটা ঘুম দরকার এর একটি পরিসংখ্যান তুলে ধরা হলো :

১. নবজাতক (৩ মাস পর্যন্ত) : ১৪ থেকে ১৭ ঘণ্টা। যদিও ১১ থেকে ১৩ ঘণ্টাও যথেষ্ট হতে পারে। তবে কোন ভাবেই ১৯ ঘণ্টার বেশি হওয়া উচিত নয়।

২. শিশু (৪ থেকে ১১ মাস) : কমপক্ষে ১০ ঘণ্টা আর সর্বোচ্চ ১৮ ঘণ্টা।

৩. শিশু (১/২ বছর বয়স) : ১১ থেকে ১৪ ঘণ্টা।

৪. প্রাক স্কুল পর্ব (৩-৫ বছর বয়স): বিশেষজ্ঞদের মত, ১০ থেকে ১৩ ঘণ্টা।

৫. স্কুল পর্যায় ( ৬-১৩ বছর) : এনএসএফ’র পরামর্শ ৯-১০ ঘণ্টার ঘুম।

৬. টিন এজ (১৪-১৭ বছর): ৮-১০ ঘণ্টার ঘুম প্রয়োজন।

৭. প্রাপ্ত বয়স্ক তরুণ (১৮-২৫ বছর): ৭-৯ ঘণ্টা ঘুমানো উচিত।

৮. প্রাপ্ত বয়স্ক (২৬-৬৪ বছর): প্রাপ্ত বয়স্ক তরুণদের মতোই।

৯. অন্য বয়স্ক ( ৬৫ বা তার বেশি বছর): ৭/৮ ঘণ্টার ঘুম আদর্শ। কিন্তু ৫ ঘণ্টার কম বা ৯ ঘণ্টার বেশি হওয়া উচিত নয়।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা