,

সুন্দরবনে আবারও আগুন

sundorbon_107242_205901আঠারো দিনের মাথায় সুন্দরবনে আবারও আগুন লেগেছে। বনবিভাগের ধানসাগর স্টেশন কর্মকর্তা সুলতান মাহমুদ বলেন, আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জের নাংলি ফরেস্ট ক্যাম্পের কাছে আব্দুল্লাহর ছিলা এলাকায় আগুন ধরে। বনবিভাগের কর্মী ও স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণের চেষ্টা শুরু হয়েছে। ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়েছে। এছাড়া আগুন না ছাড়ানোর জন্য অগ্নিকাণ্ড এলাকার চারপাশে ফায়ার লাইন কেটে দেওয়া হয়েছে বলেও তিনি জানান। তবে কীভাবে আগুন ধরেছে তা তিনি তাৎক্ষণিকভাবে বলতে পারেননি।

এদিকে স্থানীয়দের নিয়ে তিনি আগুন নেভানোর কাজে সহায়তা করছেন বলে জানান ধানসাগর ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য জাকির হোসেন। এর আগে গত ২৭ মার্চ একই এলাকায় আগুন ধরেছিল। ওই সময় বনকর্মকর্তারা বলেছিলেন, সুন্দবনের যে এলাকায় আগুন লেগেছে সেখানে বনের তেমন কোনো মূল্যবান গাছপালা নেই। প্রাথমিকভাবে দেখা যাচ্ছে এখানে লতাগুল্ম প্রজাতির কিছু গাছ রয়েছে, যেগুলো বলা গাছ নামে পরিচিত। ওইদিন বেশকিছু বলা গাছ পুড়ে গেছে বলেও তারা জানান।

সুলতান বলেন, এ মৌসুমে মৌয়ালরা মধু আহরণ করতে বনে আসে। চাক ভাঙার সময় তারা আগুন ব্যবহার করে। সেখান থেকেও বনে আগুন ছড়িয়ে থাকতে পারে। অবশ্য বনের মধ্যে পচা পাতা থেকে তৈরি হওয়া মিথেনের স্তর জমে গেলে বনজীবীদের বিড়ি-সিগারেটের আগুন থেকেও আগুন লাগার সুযোগ থাকে। ২০১৪ সালে চাঁদপাই রেঞ্জের গুলিশাখালী ক্যাম্পসংলগ্ন পয়ষট্টি ছিলা এলাকায় বনে আগুন লেগে অন্তত পাঁচ একর বনভূমি পুড়ে যায়। ২০১১ সালে ধানসাগর স্টেশনের নাংলি ক্যাম্প এলাকায় পোড়ে দুই একর বনভূমি।

 

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা