,

‌বিজিবিতে যুক্ত হচ্ছে ৪ হেলিকপ্টার : স্বরাষ্ট্রমন্ত্রী

2016_04_13_11_10_11_eiDH1xziRtsLTFuE2iorlQKRGM5nlO_originalপার্বত্য চট্টগ্রামের দুর্গম সীমান্ত এলাকায় অপারেশনাল সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে বর্ডার গার্ড বাংলাদেশে (বিজিবি) যুক্ত হচ্ছে হেলি উইং (এয়ার উইং)। নতুন এ উইংয়ের জন্য প্রাথমিক পর্যায়ে ৪টি হেলিকপ্টারও কেনা হচ্ছে।বুধবার (১৩ এপ্রিল) বিজিবির সদর দপ্তরে কমান্ডারর্স ফোরামের কনফারেন্সে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কমাল এ তথ্য জানান।বিজিবির ঝুঁকিভাতা ২০০৭ সালে বাতিল করা হয়েছিল। সেই ভাতা নতুন করে কার্যকরের বিষয়টি বিবেচনাধীন রয়েছে বলেও জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি বিজিবির প্রশংসা করে বলেন,‘ অনেক সময় কাস্টমসের চোখ ফাঁকি দিয়ে মাদক ও চোরাচালানের বিভিন্ন পণ্য দেশে ঢুকে পরলেও বিজিবির তৎপড়তায় সেগুলো ধরা পড়ে। এটা আমাদের গর্বের বিষয়।’ বিজিবি কর্মকর্তাদের র‌্যাঙ্ক ব্যাচ ও পদোন্নতির বিষয়টি বিবেচনাধীন বলে জানান মন্ত্রী।

এর আগে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ গেল বছরের ডিসেম্বরেই এক সংবাদ সম্মেলনে এই নতুন উইংয়ের ঘোষণা দিয়েছিলনে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা