,

ওলামা লীগের সঙ্গে আ.লীগের কোনো সম্পর্ক নেই: হানিফ

hanif-olama-shadhinbangla24_123739ওলামা লীগের নেতারা সংগঠনটিকে আওয়ামী লীগের সহযোগী সংগঠন দাবি করে দীর্ঘ দিন ধরে সভা-সমাবেশ ও মানববন্ধন করে আসছে।বিভিন্ন সময় আওয়ামী ওলামা লীগের ব্যানারে আয়োজিত সভা-সমাবেশে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ও সরকারের মন্ত্রীদেরকে উপস্থিত থাকতেও দেখা গেছে।এমনকি আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচিতেও ওলামা লীগ নেতাদেরকে ব্যানারসহ উপস্থিতি হতে দেখা গেছে।

শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে ওলামা লীগ নেতারা বর্ষবরণের অনুষ্ঠান বন্ধের দাবি জানানোর পরই তাদের ওপর ক্ষেপে যায় ‘জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতা প্রতিরোধ মোর্চা’ নামের একটি সংগঠন। ওলামা লীগ নেতাদের সঙ্গে আওয়ামী লীগের কী সম্পর্ক, তা স্পষ্ট করারও আহ্বান জানান তারা।
এরপরই আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ গণমাধ্যমকে জানালেন, ওলামা লীগের সঙ্গে তাদের কোনো ধরনের সম্পর্ক নেই ।

হানিফ বলেন, ওলামা লীগের সঙ্গে আওয়ামী লীগের কোনো ধরনের সম্পর্ক নেই। এ ধরনের সংগঠনের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা