,

সাংবাদিকের মৃত্যুদণ্ড কার্যকর সোমালিয়ায় 

 

 

আন্তর্জাতিক ডেস্ক : ইসলামপন্থী জঙ্গীগোষ্ঠী আল-শাবাবকে সহায়তাকারী সোমালিয়ার এক সাংবাদিকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। পাঁচ সাংবাদিককে হত্যায় জঙ্গীগোষ্ঠী আল শাবাবকে সহায়তার অভিযোগে দেশটির একটি সামরিক আদালত হাসান হানাফি নামের ওই সাংবাদিককে মৃত্যুদণ্ডে দণ্ডিত করে। রাজধানী মোগাদিশুতে ওই সেনা আদালতে গত মাসে দণ্ডিত হন এক সময়ের ব্রডকাস্টার হানাফি। তার মৃত্যুদণ্ড ফায়ারিং স্কোয়াডে কার্যকর করা হয়। ২০০৭-২০১১ সালের মধ্যে আল-শাবাবের রোষানলের শিকার হওয়া সম্ভাব্য সাংবাদিকদের চিনিয়ে দিতে সহায়তা করেন হানাফি।

download

আল-শাবাবের মুখপাত্র বলে পরিচিতি পাওয়া রেডিও আন্দালুসে কাজ করার পর হানাফি জঙ্গীগোষ্ঠীর সশস্ত্র শাখায় যোগ দিয়েছিলেন। দ্য কমিটি টু প্রটেক্ট জার্নালিস্ট বলেছেন, ২০০৭ সাল থেকে সোমালিয়ায় ২৫ জনেরও বেশি সাংবাদিক খুন হয়েছে। আল-শাবাবের হয়ে কাজ করার সময় হানাফি সাংবাদিকদের জঙ্গীগোষ্ঠীতে যোগ না দিলে হত্যার হুমকি দিতেন। দিলমা রুসেফের অভিশংসনের পক্ষে ভোট

 

ব্রাজিলের কংগ্রেসনাল কমিটি দেশটির প্রেসিডেন্ট দিলমা রুসেফের অভিশংসনের পক্ষে ভোট দিয়েছে। এতে অভিশংসন এড়ানোর চেষ্টারত রুসেফের প্রত্যাশা বড় ধরনের ধাক্কা খেয়েছে। খবর বিবিসির।ব্রাজিলের ক্রমবর্ধমান বাজেট ঘাটতি লুকাতে প্রেসিডেন্ট রুসেফ সরকারী হিসাব প্রভাবিত করেছেন বলে অভিযোগ উঠেছে। এই অভিযোগে প্রেসিডেন্টকে অভিশংসনের মুখোমুখি করতে চান দেশটির কংগ্রেসের বিরোধীদলীয় সদস্যরা। কংগ্রেসের নিম্নকক্ষে অভিশংসনের বিষয়ে ভোটাভুটির আগে প্রেসিডেন্টের অভিশংসনের পক্ষে কতটা সমর্থন আছে তা যাচাই করতে কংগ্রেসনাল কমিটির সদস্যদের মধ্যে ভোটাভুটি হয়।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা