,

বোকো হারামে বোমারু শিশুদের সংখ্যা বহুগুণে বেড়েছে

2আন্তর্জাতিক ডেস্ক : নাইজেরিয়া ও পার্শ্ববর্তী দেশের ইসলামী জঙ্গি সংগঠন বোকো হারাম আগে থেকেই শিশুদেরকে ব্যবহার করে সন্ত্রাসী কর্মকাণ্ডে। কিন্তু শিশুদের দিয়ে বোমা হামলা করার সংখ্যা আগের তুলনায় ১১ গুণ বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ বিষয়ক শিশু সংস্থা।

জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা বলছে, গত বছর যে পাঁচটি আত্মঘাতী বোমা হামলা চালানো হয়েছে তার মধ্যে একটি চালানো হয়েছে এই শিশুদের ব্যবহার করে। ২০১৪ সালে ৪টি শিশুকে দিয়ে হামলা চালানো হয়। কিন্তু ২০১৫ এবং এবছরের জানুয়ারি পর্যন্ত ব্যবহার করা হয়েছে মোট ৪৪ জন শিশুকে।

এদের মধ্যে মেয়ে-শিশুর সংখ্যাও বেড়েছে অনেক বেশি। দেখা গেছে, তিন চতুর্থাংশ হামলাতেই এদেরকে ব্যবহার করা হয়। ধারণা করা হচ্ছে, মাদকদ্রব্য খাইয়েই তাদেরকে দিয়ে এসব হামলা চালানো হয়। তাদের হামলায় ক্যামেরুন, নাইজেরিয়া এবং চাদে গত ৭ বছরে প্রায় ১৭ হাজার মানুষ নিহত হয়েছে।

ইউনিসেফের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, বোকো হারামের কারণে ক্যামেরুন, চাদ, নাইজেরিয়া এবং নিজেরে ১৩ লাখ শিশু তাদের বাড়িঘর ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে।

প্রায় দু’বছর আগে চিবোকের একটি স্কুল থেকে দুই শতাধিক মেয়ে-শিশুকে অপহরণ করে বোকো হারাম। তাদের উদ্ধারের জন্যে সারাবিশ্বেই আলোড়ন উঠেছে। কিন্তু আজ পর্যন্ত তাদের একজনকেও খুঁজে পাওয়া যায়নি।

উল্লেখ্য, বোকো হারাম প্রতিষ্ঠিত হয় ২০০২ সালে। তারা পশ্চিমা-ধাঁচের শিক্ষার বিরোধিতা করে তাদের সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু করে। তাদের স্থানীয় ভাষায় বোকো হারাম কথাটির অর্থ ‘পশ্চিমা শিক্ষা নিষিদ্ধ’। বর্তমানে তথাকথিত ইসলামিক স্টেটের সাথে যোগ দিয়েছে বোকো হারাম। নিজেদেরকে তারা এখন আই এসের ‘পশ্চিম আফ্রিকান প্রদেশ’ হিসেবে পরিচয় দেয়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে