,

শুরু হয়েছে ‘সুলতানা বিবিয়ানা’র শুটিং

photo-1460461526বিনোদন প্রতিবেদক : বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন, বিএফডিসির দুই নম্বর শুটিং ফ্লোরে শুরু হয়েছে বাপ্পি-আঁচলের ‘সুলতানা বিবিয়ানা’ ছবির শুটিং। হিমেল আশরাফ পরিচালিত এই ছবির কাজ শুরু হয় গতকাল সোমবার থেকে। নির্মাতা হিসেবে এটাই হিমেলের প্রথম চলচ্চিত্র। ছবির মূল ভূমিকায় কাজ করছেন নায়ক বাপ্পি ও নায়িকা আঁচল। আগামী ২২ এপ্রিল পর্যন্ত চলবে ছবির শুটিং।

শুটিংয়ের ফাঁকে নায়িকা আঁচল বলেন, ‘এই ছবিতে কাজ করে আমি আনন্দ পেয়েছি। কারণ একেবারেই গ্রামের একটি মেয়ের চরিত্রে আমি কাজ করেছি। এরই মধ্যে আমি দর্শকদের সামনে অনেক ধরনের চরিত্র নিয়ে হাজির হয়েছি। কিন্তু গ্রামের চরিত্র তেমন করা হয়নি। এই ছবির গল্পটা একেবারেই গ্রামের পটভূমিতে প্রেমের একটি গল্প। আমার ধারণা, দর্শক এই ছবিতে নতুন কিছু পাবে।’

ছবির কাজ কতদূর জানতে চাইলে আঁচল বলেন, ‘গতকাল থেকে আমরা এফডিসিতে ছবির শুটিং করছি। আমাদের টানা ২২ তারিখ পর্যন্ত ছবির শুটিং করার কথা রয়েছে। এর মধ্যে কিছু ফাইটের দৃশ্যও শুট করা হবে। আমাদের প্রায় সব শুটিংয়ের কাজই এরই মধ্যে শেষ হয়ে যাবে। বাকি থাকবে শুধু দুটি গান। সেগুলো আগামী মাসে করার কথা রয়েছে।’

গত মাসে সিলেটে ‘দাগ’ ছবির শুটিং করেছেন আঁচল। সেই ছবির অভিজ্ঞতা নিয়ে আঁচল বলেন, ‘আমার খুব ভালো লেগেছে কাজটি করতে। চাষী স্যারের প্রধান সহকারী তারেক শিকদার স্যার ছবিটি নির্মাণ করছেন। আমি এরই মধ্যে নায়ক বাপ্পির সঙ্গে জুটি বেঁধে কাজ করেছি। কিন্তু মিম আপুর সঙ্গে এটাই আমার প্রথম কাজ। ওনার সঙ্গে কাজ করতে অনেক ভালো লেগেছে। ছবিতে তিনি আমার বড় বোনের চরিত্রে কাজ করেছেন। উনি আমার আগেই চলচ্চিত্রে এসেছেন, সে হিসেবে চলচ্চিত্রেও তিনি আমার সিনিয়র, উনি বয়সেও আমার চেয়ে বড়, আবার অভিনয়ও করেছেন বড় বোনের চরিত্রে, যে কারণে আমাদের বোঝাপড়াটা অনেক ভালো ছিল।’

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা