,

গেম খেলে ২২ লাখ টাকা জিতল বাংলাদেশিরা

photo-1460454041নিউজ ডেস্ক : আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ চলাকালে ইউসি ব্রাউজারে গেম খেলে যাঁরা বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার জিতেছেন, তাঁদের নাম ঘোষণা করা হয়েছে। তিন ক্যাটাগরিতে মোট ২২ লাখ টাকার পুরস্কার জিতেছেন বাংলাদেশিরা।

নগদ অর্থ, মোবাইল হ্যান্ডসেট ও রিচার্জের মাধ্যমে মোট ৪৩ হাজার ২৩১টি পুরস্কারের ঘোষণা দিয়েছে ইউসি।

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু একদিন আগে (৭ মার্চ) ইউসি ব্রাউজার তাদের অনলাইনে গেম চালু করে এবং বিশ্বকাপ ফাইনালের পরদিন (৪ এপ্রিল) পর্যন্ত মোট ৪৫ লাখের বেশি বাংলাদেশি এই গেমে অংশগ্রহণ করেন।

ইউসি ব্রাউজারের নিজস্ব ফেসবুক পেজে সোমবার (১১ এপ্রিল) নগদ অর্থ ও স্মার্টফোন বিজয়ীদের নাম ঘোষণা করে। ইউসির ঘোষণা মতে, প্রথম পুরস্কার বিজয়ী দুই লাখ ৪০ হাজার, দ্বিতীয়জন এক লাখ ২০ হাজার টাকা এবং তৃতীয় ও চতুর্থ বিজয়ী প্রত্যেকে ৬০ হাজার টাকা করে মোট চার লাখ ৮০ হাজার টাকার নগদ অর্থ পুরস্কার পাবেন।

নগদ পুরস্কার বিজয়ী প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ ব্যক্তির আইডি নাম্বার হচ্ছে যথাক্রমে : 1601-5067188385-afe28960, 1603-6887042225-75aae31d, 1602-12310443720-7d2a1f83 ও 1509-14849775857-ae49c868।

এ ছাড়া সিম্ফনি এইচ১৭৫ এবং ভি৪৯ মডেলের হ্যান্ডসেট বিজয়ীর ২২ জনের নাম ঘোষণা করা হয়েছে।

গত মার্চে বাংলাদেশে প্রথমবারের মতো অনলাইনে গেম চালু করে জনপ্রিয় ওয়েব ব্রাউজার ইউসি। এইচটিএমএল৫ প্রযুক্তিনির্ভর গেমটিতে নিজের পছন্দের দলকে সমর্থন জানানোরও সুযোগ ছিল। গেমের পাশাপাশি ক্রিকেট খেলার সর্বশেষ তথ্য, সংবাদ, ভিডিও, টুইট, ছবি, ধারাবিবরণীসহ নানা ফিচার ছিল ইউসি ক্রিকেটে।

ক্রিকেটবিষয়ক এই গেম সামাজিক যোগাযোগমাধ্যম এবং মাশরাফি বিন মুর্তজা, মুশফিকুর রহিম, তামিম ইকবাল, তাসকিন আহমেদ, নাসির হোসেনের মতো ক্রিকেট তারকাদেরও দৃষ্টি আকর্ষণ করে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা