,

১০ হাজার উদ্বাস্তু শিশু নিখোঁজ ইউরোপ থেকে

 

 

আন্তর্জাতিক ডেস্ক : ইউরোপে আশ্রয় নিতে আসা উদ্বাস্তু পরিবারগুলোর ১০ হাজারের বেশি শিশু নিখোঁজ হয়ে গেছে। এসব শিশু যৌন চক্রগুলোর খপ্পরে পড়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। ইউরোপের পুলিশ সংস্থা ইউরোপোল এ খবর প্রকাশ করেছে। সংখ্যাটি আরো বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
গত ১৮ থেকে ২৪ মাসে নিখোঁজের এসব ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

109693_193
ইউরোপেলের চিফ অব স্টাফ ব্রায়ান ডোনাল্ড জানান, ইউরোপে পৌছার পর রাষ্ট্রীয় কর্তৃপক্ষের খাতায় নিবন্ধন করার পর এসব শিশু নিখোঁজ হয়ে যায়।
তিনি বলেন, কেবল ইতালি থেকেই নিখোঁজ হয়েছে পাঁচ হাজার শিশু। তিনি বলেন, এসব বিষয় নিয়ে তদন্ত হচ্ছে।
অবজারভার পত্রিকা জানায়, এসব শিশু যৌন ও দাসবৃত্তিতে ব্যবহার করা হয়ে থাকতে পারে। তবে কোনো কোনো শিশু তাদের পরিবারের অন্য সদস্যদের কাছেও যেয়ে থাকতে পারে।
গত বছর প্রায় ১০ লাখ অভিবাসী ইউরোপে উপস্থিত হয়। তাদের বেশির ভাগই ছিল সিরিয়ার। তাদের সাথে প্রায় দুই লাখ ৭০ হাজার ছিল শিশু।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা