,

নাসিরনগরে দু‘পক্ষের মধ্যে সংঘর্ষে একজন নিহত,আহত-৩

khon logoআকতার হোসেন ভুইয়া ॥ ব্রা‏হ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় বাড়ি সীমানা বিরোধকে কেন্দ্র করে দু‘পক্ষে সংঘর্ষে ১ জন নিহত ও ৩ জন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ মঙ্গলবার বিকালে চাতলপাড় ইউনিয়নের কচুয়া গ্রামে। পুলিশ শহীদুল হক চান মিয়ার(৫৫) লাশ উদ্ধার করেছে।

পুলিশ ও গ্রামবাসী সূত্র জানায়, নাসিরনগর উপজেলার চাতলপাড় ইউনিয়নের কচুয়া গ্রামের শুক্কুর আলী ও আক্কাস আলীর মধ্যে দীর্ঘদিন ধরে বাড়ির সীমানা বিরোধ চলে আসছিল। ঘটনার দিন বিকালে এ নিয়ে দু‘পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে প্রতিপক্ষের ঢিঁলের আঘাতে ঘটনাস্থলেই শহীদুল হক নামে একজন নিহত হয় ও ৩ জন আহত হয়েছে । নিহত শহীদুল হক কচুয়া গ্রামের হাজী ইদু মিয়ার ছেলে। আহতদেরকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।
চাতলপাড় পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ ফজলুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,এব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

 

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা