,

কসবায় তিন সাংবাদিককে আহত করার প্রতিবাদে ইউএনওর কাছে স্মারকলিপি

B Baria mapনিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় একটি বেসরকারি হাসপাতালে ভূল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর সংবাদ সংগ্রহ করতে গেলে হাসপাতাল কতৃপক্ষ তিন সাংবাদিককে পিটিয়ে, কুপিয়ে আহত করে এবং ভিডিও ক্যামেরা ছিনিয়ে নেয়ার প্রতিবাদে কসবা প্রেসক্লাবের উদ্যোগে গতকাল মঙ্গলবার (১২ এপ্রিল) দুপুরে কসবা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আরিফুল ইসলামের কাছে স্মারকলিপি দেয়া হয়েছে।

কসবা প্রেসক্লাব সভাপতি মো. সোলেমান খান ও সাধারণ সম্পাদক আবুল খায়েরের যৌথ স্বাক্ষরিত স্মারকলিপিতে উল্লেখ করেছেন কসবা উপজেলার কুটি চৌমহনী বসুন্ধরা হসপিটাল (প্রাঃ) লিমিটেড ভূয়া চিকিৎসক দ্বারা প্রসুতির অস্ত্রপাচারের মাধ্যমে নবজাতককে হত্যা এবং তিন সাংবাদিককে পিটিয়ে ও কুপিয়ে আহত এবং ঘটনার ধারণ করা ভিডিও ক্যামেরা ছিনিয়ে নেয়ার বিষয়টি সুষ্ঠ তদন্তের দাবী জানিয়েছেন।
উল্লেখ্য গত শনিবার (৯ এপ্রিল) বিজয় টেলিভিশনের ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি আনোয়ার হোসেন, আমার দেশ প্রত্রিকার কসবা উপজেলা প্রতিনিধি মো. অলিউল্লাহ সরকার, কুমিল্লা থেকে প্রকাশিত ডাকপ্রতিদিন ও ব্রাহ্মণবাড়িয়া থেকে প্রকাশিত দৈনিক সরোদ প্রত্রিকার কসবা উপজেলা প্রতিনিধি মো. রুবেল আহাম্মদ কসবা উপজেলার কুটি চৌমহনী বসুন্ধরা হসপিটাল (প্রা:) লিমিটেডে চিকিৎসকের ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর সংবাদ সংগ্রহ করতে গেলে হাসপাতাল কতৃপক্ষ ও তাঁর লোকজন তাদেরকে পিটিয়ে, কুপিয়ে গুরুতর আহত করে। সাংবাদিকদের পিটানোর ঘটনার ধারণ করা ভিডিও ক্যামেরাও ছিনিয়ে নেয়।
কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আরিফুল ইসলাম বলেন; প্রসুতিকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সাংবাদিকদের মারধোর ও হাসপাতালে ভূয়া চিকিৎসকের বিষয়ে তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা