,

আগামীকাল থেকে সারা দেশে জ্বালানি ধর্মঘট

 

 
নিজস্ব প্রতিবেদক : সিলেটের দক্ষিণ সুরমার বাইপাস সড়কস্থ সাউথ সুরমা সিএনজি ফিলিং স্টেশন ও পেট্রোল পাম্পে হামলা ও লুটপাট এবং থানায় মামলা না নেওয়ার ঘটনায় আগামীকাল বুধবার থেকে সারা দেশে জ্বালানি খাত তথা তেল-গ্যাস উত্তোলন, পরিবহন, মজুদ ও বিক্রিতে ধর্মঘটের ডাক দিয়েছে ৪টি সংগঠন।

petrol_783

বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটার্স, এজেন্টস অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের সিলেট বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক জুবায়ের আহমদ চৌধুরী ধর্মঘটের বিষয়টি নিশ্চিত করেছেন।

 

তিনি জানান, সাউথ সুরমা সিএনজি ফিলিং স্টেশন ও পেট্রোল পাম্পে হামলা ও লুটপাট এবং থানায় মামলা না নেওয়ার ঘটনায় আজ মঙ্গলবার সিলেট সিএনজি ও পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের ডাকে বৃহত্তর সিলেটে সিএনজি ফিলিং স্টেশন ও পেট্রোল পাম্পে ধর্মঘট চলছে। এই ধর্মঘটে বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটার্স, এজেন্টস অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটি, বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভারশন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটি, বাংলাদেশ ট্যাংক-লরি ওনার্স অ্যাসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটি এবং সিলেট জেলা ট্যাংক-লরি শ্রমিক ইউনিয়ন (রেজি. নং-বি-২১৭৪) একাত্মতা ঘোষণা করেছে।

 

তিনি আরো জানান, জ্বালানি খাতের এই ৪টি সংগঠনের কেন্দ্রীয় কমিটিও আমাদের আন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোষণা করেছে। সংগঠনগুলোর কেন্দ্রীয় নেতারা জানিয়েছেন, আজ মঙ্গলবার রাতের মধ্যে যদি সাউথ সুরমা সিএনজি ফিলিং স্টেশন ও পেট্রোল পাম্পে হামলা-লুটপাটের ঘটনায় মামলা গ্রহণ না করলে বুধবার সকাল ৬টা থেকে সারাদেশে জ্বালানি খাতে ধর্মঘট পালন করা হবে।তবে জুবায়ের আহমদ চৌধুরী এও জানিয়েছেন, প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি সমাধানের চেষ্টা করা হচ্ছে। সমাধান হয়ে গেলে ধর্মঘট প্রত্যাহার করা হবে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে