,

টিউলিপের কন্যার প্রথম ছবি টুইটারে প্রকাশ

17698-tulip-babyamaনিউজ ডেস্ক : বঙ্গবন্ধুর নাতনি ও যুক্তরাজ্যের লেবার পার্টির বাংলাদেশি বংশোদ্ভূত এমপি টিউলিপ সিদ্দিকের কন্যা আজালিয়া জয় পার্সির প্রথম ছবি টুইটারে এসেছে। টিউলিপের স্বামী ক্রিস পার্সি সোমবার তাদের প্রথম সন্তানের এই ছবি প্রকাশ করে সবার শুভেচ্ছার জবাবে লিখেছেন, আমি আর টিউলিপ আপনাদের শুভকামনায় অভিভূত। ধন্যবাদ। এটা টুইটারে আজেলিয়ার প্রথম ছবি। শনিবার এক টুইটেই নিজের প্রথম সন্তানের জন্মের খবর জানান বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ।
টিউলিপ সিদ্দিক শনিবার বাংলাদেশ সময় বিকাল ৪টায় তার ভেরিভাইড টুইটার পেইজে কন্যা সন্তানের মা হওয়ার খবরটি জানান। টুইট বার্তায় শেখ রেহানার মেয়ে টিউলিপ জানান, ‘ক্রিস পার্সি এবং আমি অত্যন্ত আনন্দের সাথে সবাইকে জানাচ্ছি আমাদের কন্যাসন্তান আজেলিয়া জয় পার্সি জন্মগ্রহণ করেছে। রয়েল ফ্রি লন্ডন (এনএইচএস) হাসপাতালের স্টাফরা অসাধারণ।’
গত বছর মে মাসে যুক্তরাজ্য পার্লামেন্টের নির্বাচনে নিউ হ্যাম্পস্টেড অ্যান্ড কিলবার্ন আসনে লেবার পার্টির মনোনীত প্রার্থী হিসেবে বিজয়ী হন শেখ রেহানার মেয়ে টিউলিপ। এ আসনে ১১৩৮ ভোটে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির প্রার্থীকে পরাজিত করেছেন বাংলার মেয়ে টিউলিপ। লেবার পার্টি থেকে আরও দুই বাঙালি নারীও এবার যুক্তরাজ্যের পার্লামেন্টে নির্বাচিত হয়েছেন।

এ জাতীয় আরও খবর

এসএসসি পরীক্ষা শুরু ১৪ মার্চ

সরকারকেও দায়িত্বশীল হতে হবে: জামায়াত আমির

রাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতির সাক্ষাৎ

নবীনগর সাধু সঙ্গের উদ্যোগে লঞ্চযোগে আনন্দ ভ্রমণ: নদীর বুকে ফিরে দেখা স্মৃতি, সংস্কৃতি ও সম্প্রীতির অনন্য আয়োজন

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’