,

স্মিতার সঙ্গে আলিয়ার মিল!

57391ce08553955e03231f24c2fef408-Untitled-1বিনোদন ডেস্ক : দুবার ভারতের জাতীয় পুরস্কারপ্রাপ্ত অকালপ্রয়াত অভিনেত্রী স্মিতা পাতিল অল্প সময়েই দর্শকমন জয় করে নিয়েছিলেন। ফিল্মফেয়ার পুরস্কারও পেয়েছেন তিন তিন বার। এই গুণী অভিনেত্রীর সঙ্গে মেয়ে আলিয়া ভাটের মিল খুঁজে পাচ্ছেন চলচ্চিত্র নির্মাতা মহেশ ভাট। আলিয়ার বলিউডে পথ চলা খুব বেশি দিনের নয়। তবে, এরই মধ্যে নিজের প্রতিভার প্রমাণ দিয়ে চলেছেন এই ‘শানদার’ তারকা। কিন্তু স্মিতা পাতিলের সঙ্গে এই তরুণ তারকার মিল কোথায়?

মহেশ ভাটের ভাষ্য, ‘চলচ্চিত্রে নতুন দিনের সূচনা হয়েছে। অনেক প্রতিভাবান অভিনয়শিল্পী কাজ করছেন এখন। তাঁদের কাজ দেখে ভালো লাগছে। আর তাঁরা একই সঙ্গে মূলধারা ও নিরীক্ষাধর্মী ছবিতে কাজ করছেন।’

তিনি আরও বলেন,‘ স্মিতা পাতিল তাঁর সময়েই সব ধারার চলচ্চিত্রে অভিনয় করতেন। আমার মেয়ে আলিয়া ভাটও সেই পথেই চলছে। আলিয়াও একই সঙ্গে বাণিজ্যিক এবং ভিন্ন ধারার কিছু ছবিতেও কাজ করছে। ’

প্রসঙ্গত, আলিয়া ভাট ‘স্টুডেন্ট আব দ্যা ইয়ার’, ‘হামটি শর্মা কি দুলহানিয়া’-এর মতো পুরোদস্তুর বাণিজ্যিক ছবির পাশাপাশি ‘হাইওয়ে’-এর মতো খানিকটা ভিন্ন ধারার চলচ্চিত্রেও কাজ করেছেন। এনডিটিভি

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা