,

১ লাখ ৪১ হাজার বছর জেল!

486666ae00be83f58dd134fa9f6fb6d4-jail-2-400x315বিশ্বে অনেক রেকর্ডের মধ্যে কারাবাসের মেয়াদের রেকর্ড অনেকটা অবাক করার মতই। সাধারণত দোষী ব্যক্তিদের সর্বোচ্চ শাস্তি হয় মৃত্যুদ- কিন্তু কারও যদি কয়েক হাজার বছর জেল হয় তাহলে কেমন শোনায়? কারাদ-ের এমন কিছু রেকর্ড আছে যা শুনলে পিলে চমকাবেই।
১৯৮৯ সালে থাইল্যান্ডে ১৩ বছর বয়সী এক বাচ্চাকে খুন করে আবার তার রক্ত পান করার দায়ে ভ্যাম্পায়ারখ্যাত মহিলা চাময় থিপায়াসোর জেল হয় ১ লাখ ৪১ হাজার ৭৮ বছর। একজন মানুষ সাধারণত ১শ থেকে সর্বোচ্চ ১শ ২০ বছর বাঁচতে পারে, তাহলে সে কয় জীবনে জেলের এ ঘানি টানবে?
স্পেনের মাদ্রিদের ট্রেনে বোমা হামলার জন্য ২০০৪ সালে জঙ্গি ওটমান ইল-গাউইকে ৪২ হাজার ৯শ ২৪ বছর জেল দেওয়া হয়। শিশু ধর্ষণের দায়ে মার্কিন নাগরিক চার্লস স্কট রবিনসনকে ৩০ হাজার বছর জেল দেওয়া হয়। ৬টি অপরাধের এক একটির জন্য ৫ হাজার বছর করে মোট সাজা হয় ৩০ হাজার বছর। ১৯৯৩ সালে নারী অপহরণ ও ধর্ষণের দায়ে আরেক মার্কিন নাগরিক বেনালফোর্ড অ্যান্ডারসনকে ১১ হাজার ২শ ৫০ বছর জেল দেওয়া হয়।
১৯৭৬ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে বউকে হত্যার দায়ে ডাডলি উয়েনকে ১০ হাজার জেল দেওয়া হয়। রেকর্ড মেয়াদের কারাবাস ভোগকারী ব্যক্তিরা অন্য পৃথিবীতেও কারার মেয়াদ শেষ করছেন কিনা তা জানা না গেলেও অধিকাংশ দেশেই ২০ থেকে ৪০ বছর কারাবাসের পর আর কারাবাসের দ- সাধারণত মওকুফ হয়ে যায়।
সূত্র : টাইমস অব ইন্ডিয়া

http://timesofindia.indiatimes.com/world/rest-of-world/The-worlds-longest-prison-sentences-and-the-woman-ordered-to-spend-141078-years-in-jail/articleshow/51780012.cms

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা