,

বিশ্বব্যাংকের পূর্বাভাস ঠিক নয় : পরিকল্পনামন্ত্রী

wb-josna-12-4-16নিজস্ব প্রতিবেদক : বিশ্বব্যাংকের পূর্বাভাস ঠিক নয় বলে মন্তব্য করেছেন পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

তিনি বলেন, “বিশ্বব্যাংক নিজেরাই নিজেদের বিশ্বাস করতে পারে না। তারা একেক সময় একেক রকম প্রতিবেদন দেয়। ‘সাউথ এশিয়ান স্প্রিং’ রিপোর্টে বিশ্বব্যাংক বলেছে- ২০১৪-১৫ অর্থবছরে প্রবৃদ্ধি হবে ৫ দশমিক ৬ শতাংশ। পরবর্তীতে সাউথ এশিয়ান স্প্রিং বৈঠক ২০১৫-তে বলা হলো ২০১৫ অর্থবছরে প্রবৃদ্ধি হবে ৬ দশমিক ১ শতাংশ, কিন্তু প্রবৃদ্ধি আমাদের হিসেবে হয়েছিল ৬ দশমিক ৫৫ শতাংশ।”

মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে একনেক ব্রিফিংএ তিনি এসব কথা বলেন।
মুস্তফা কামাল বলেন, ‘বিশ্বব্যাংক সেটি মেনে নিয়ে পরবর্তীতে বলেছে- ২০১৫ সালে প্রবৃদ্ধি ৬ দশমিক ৫ শতাংশ এবং ২০১৬ সালে প্রবৃদ্ধি হবে ৬ দশমিক ৩ শতাংশ।’

তিনি আরও বলেন, ‘গ্লোবাল প্রসপেকটাস ২০১৫ প্রতিবেদনে বিশ্বব্যাংক বলেছে- চলতি ২০১৫-১৬ অর্থবছরে প্রবৃদ্ধি হবে ৬ দশমিক ৭ শতাংশ। শেষে আবার কমিয়ে এখন বলছে ৬ দশমিক ৩ শতাংশ। তাই তাদের প্রক্ষেপণ ঠিক নয়।’

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা