,

নাসিরনগরে প্রতিপক্ষের হামলায় প্রার্থীসহ ৩ জন আহত ॥ গ্রেফতার-২

Nasirnagar Picture)আকতার হোসেন ভুইয়া ॥ ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে নির্বাচনী পোষ্টার ছেড়ার ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় প্রার্থীসহ ৩ জন আহত হয়েছে। এঘটনায় পুলিশ দু‘জনকে গ্রেফতার করেছে। সোমবার রাতে উপজেলার পূর্বভাগ ইউনিয়নের কোয়ারপুর গ্রামে এঘটনা ঘটে।
মামলার সূত্রে জানা যায়, গত সোমবার রাত ১০টার দিকে উপজেলার কোয়ারপুর গ্রামের মৃত ধীরেন্দ্র চন্দ্র দেবের ছেলে বিষ্ণুপদ দেব-(৪৫) ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৪নং ওয়ার্ডে সাধারণ সদস্য প্রার্থীর শ্যামপুর বাজারে ঝুলন্ত রসিতে লাগানো টিউবয়েল প্রতীকের পোষ্টার ছেড়েঁ ফেলা নিয়ে প্রতিপক্ষ একই ৪নং ওয়ার্ডে সাধারণ সদস্য প্রার্থী দুলাল মিয়াসহ কয়েকজনের সাথে কথা কাটা কাটি হয়। ঘটনার পর শ্যামপুর বাজার থেকে বাড়ি যাওয়া পথে প্রতিপক্ষের হামলায় প্রার্থী বিষ্ণুপদ দেবসহ ৩ মারাত্মকভাবে আহত হয়। আহতদের দু‘জনকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে আজ মঙ্গলবার সকালে জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়। নাসিরনগর থানা পুলিশ রাতেই ঘটনার সাথে জড়িত অভিযোগে ডেঙ্গু মিয়া(৪৫) ও রোকন উদ্দিনকে(৩০) গ্রেফতার করেছে। এব্যাপারে বিষ্ণুপদ দেব বাদি হয়ে ১২ জনকে আসামী করে থানায় একটি মামলা দায়ের করে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা