,

মালয়েশিয়ার কুয়াংতানে বাংলাদেশিসহ তিন শতাধিক অভিবাসী আটক

IMG_0757নিউজ ডেস্ক : মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের ধরতে বিভিন্ন এলাকায় সোমবার দিনভর অভিযান চালায় ইমিগ্রেশন পুলিশ। এ অভিযানে রাজধানী কুয়ালালামপুর থেকে প্রায় সাড়ে তিনশ’ কিলোমিটার দূরে কুয়াংতান এবং তেরেংগানু এলাকা থেকে তিন শতাধিক অভিবাসীকে আটক করা হয়।

আটককৃতদের মধ্যে ইন্দোনেশিয়া, মিয়ানমার, পাকিস্তান, নেপাল ও বাংলাদেশের শ্রমিক রয়েছে বলে ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে। তাদেরকে আটক করে ইমিগ্রেশন ক্যাম্পে নেওয়া হয়েছে।

মালয়েশিয়া অবৈধ অভিবাসীদের ধরতে ইমিগ্রেশন বিভাগসহ অন্যান্য বিভাগের চিরুনি অভিযানে এ পর্যন্ত কতজন বাংলাদেশিকে আটক করা হয়েছে তার কোনো সঠিক পরিসংখ্যান পাওয়া যায়নি।

তবে ইমিগ্রেশন বিভাগের একটি সূত্র জানায়, সাম্প্রতিক সময়ে আটককৃত বাংলাদেশির সংখ্যা ১০ হাজারের বেশি হবে। আটককৃতদের ছাড়িয়ে নেওয়ার বিষয়ে বাংলাদেশ দূতাবাস থেকে কোনো ধরনের পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ প্রবাসীদের।

এদিকে মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের বৈধতা দিতে নিবন্ধন প্রক্রিয়া শুরু হলেও নানান শর্তের কারণে অনেকেই নিবন্ধনের বাইরে রয়েছে বলে জানা গেছে। নিবন্ধনের জন্য বেধে দেওয়া সময় তিন মাসের মধ্যে প্রায়
দুই মাস হয়ে গেলেও বেশিরভাগ অবৈধরাই নিবন্ধনের বাইরে রয়ে গেছে বলে জানা গেছে।

বিভিন্ন দেশের দূতাবাসগুলো তাদের নাগরিকদের নিবন্ধন করতে ব্যাপক প্রচার-প্রচারণা চালালেও বাংলাদেশ দূতাবাস এ বিষয়ে নীরব ভূমিকা পালন করছে বলে ভুক্তভোগী প্রবাসীরা জানান।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা