,

মুক্তিযোদ্ধার বিরুদ্ধে সমকামিতার অভিযোগ

Same-Sex-620x330নিউজ ডেস্ক : শরীয়তপুরে সমকামিতার অভিযোগে এক মুক্তিযোদ্ধাকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দিবাগত রাতে জেলার গোসাইরহাট উপজেলার কুচাইপট্রি বাজারের ভীমখিল গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা যায়, শরীয়তপুরে সমকামিতার অভিযোগে সিরাজ সরদার (৬৫) নামে এক মুক্তিযোদ্ধাকে গ্রেফতার করা হয়েছে। গোসাইরহাট উপজেলার কুচাইপট্রি ইউনিয়নের মসুরগাওঁ গ্রামের ইব্রাহীম মৃধা (১০) গত ২২ মার্চ কুচাইপট্রি বাজার দিয়ে দাখিল মাদ্রাসায় যাচ্ছিল। তখন সিরাজ সরদার ইব্রাহীমকে ফুঁসলিয়ে মনিরের বেকারী পিছনে নিয়ে যায় এবং জোরপূর্বক শারীরিক নির্যাতন চালায়। এসময় ইব্রাহীম ডাক চিৎকার করলে এলাকার লোকজন এসে তাকে উদ্ধার করে। কিন্তু নির্যাতনকারী সিরাজ সরদার পালিয়ে যায়। পরে উন্নত চিকিৎসার জন্য ইব্রাহীমকে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়।

এই ঘটনায় গোসাইরহাট থানায় ইব্রাহীম এর বাবা আজিজুল মৃধা নিজে বাদী হয়ে ৩৭৭ ধারায় যৌন হয়রানির অভিযোগে একটি মামলা দায়ের করেন।

ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে প্রভাবশালীরা ধামাচাপা দেয়ার চেষ্টা করে। তারই ধারাবাহিকতায় সোমবার দিবাগত রাতে গোসাইরহাট থানা পুলিশ কুচাইপট্রি বাজারের ভীমখিল গ্রামের নিজ বাড়ি থেকে সিরাজ সরদার কে গ্রেফতার করে। মুক্তিযোদ্ধা সিরাজ সরদার এর আগেও এরকম ঘটনা ঘটিয়েছে বলে এলাকাবাসী জানায়।

এ ব্যাপারে ইব্রাহীমের বাবা আজিজুল মৃধা বলেন, আমার ছেলে ইব্রাহীম দাখিল মাদ্রায় যাওয়ার পথে কুচাইপট্রি বাজারে ভীমখিল গ্রামে মুক্তিযোদ্ধা সিরাজ সরদার আমার ছেলেকে ফুঁসলিয়ে মনির হোসেনের বেকারীর পিছনে নিয়ে জোর পূর্বক নির্যাতন চালায়। ইব্রাহীমের ডাক চিৎকার শুনে এলাকার লোকজন তাকে উদ্ধার করে এবং আমাকে সংবাদ দিলে আমি তাৎক্ষণিক ভাবে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করি।

এ ব্যাপারে গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, ইব্রাহীম এর বাবা আজিজুল মৃধা থানায় এসে যৌন হয়রানির অভিযোগে একটি মামলা দায়ের করেছেন। তারই ভিত্তিতে সিরাজ সরদারকে গতকাল দিবাগত রাতে গ্রেফতার করতে সক্ষম হয়েছি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা