বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সিমলার নাইওর ছবির টিজার প্রকাশ! (ভিডিও)

Simla-220160412073621বিনোদন প্রতিবেদক : রাশিদ পলাশ নির্মাণ করছেন ‘নাইওর’ নামের চলচ্চিত্রটি। গতানুগতিক ভাবনার বাইরের গল্প ও নির্মাণ, বহুদিন পর সিমলার ছবি, আনিসুর রহমান মিলনের সঙ্গে প্রথমবারের মতো সিমলা- এইসব নানা কারণে ছবিটি এরইমধ্যে আলোচনায় এসেছে।

এবার ‘নাইওর’ চমকে দিয়েছে তার প্রথম প্রকাশে। গেল সোমবার, ১১ এপ্রিল ছবিটির একটি টিজার প্রকাশ হয়েছে ইউটিউবে। সেখানে দেখা গেছে পুলক জাগানিয়া অন্য এক সিমলাকে।

আড়াই মিনিটের এ টিজার নিয়ে নির্মাতা বলেন, ‘আমরা মূলত আমাদের ছবির ভঙ্গিটা কি হবে বা স্বাদটা কেমন হবে- দর্শকদের তারই একটু ধারণা দিতে টিজারটি প্রকাশ করেছি। দর্শকের জন্য এটা আমাদের বৈশাখী উপহারও বলতে পারেন। দুটি গান দিয়ে এ টিজারটি নির্মাণ করা হয়েছে।’

এ ছবির মাধ্যমে প্রথমবারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী নায়িকা সিমলার সঙ্গে জুটি বাঁধছেন, এ সময়ের আলোচিত নায়ক আনিসুর রহমান মিলন। গ্রামীণ পটভূমিকায় নির্মিত ‘নাইওর’ চলচ্চিত্রের কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে তাদের। ছবির আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন নবাগত নায়িকা সাদিয়া।

গ্রাম্য পটভূমিতে নির্মিত ছবিটির গল্প তৈরি হয়েছে সহজ-সরল এক তরুণকে ঘিরে।

গত বছরের ৮ জানুয়ারি বিএফডিসির জহির রায়হান কালার ল্যাব অডিটরিয়ামে এক মহরতের মাধ্যমে এই ছবির শুটিং শুরু হয়।

প্রযোজনা সংস্থা আরশি প্রোডাকশন প্রযোজিত ‘নাইওর’-এর কাহিনী লিখেছেন পরিচালক পলাশ নিজেই। সংলাপ ও চিত্রনাট্য আদনান আদীব খান, চিত্রগ্রহণে হৃদয় সরকার, সাহিল রনি, সংগীত পরিচালক এফ এ সুমন, নৃত্য পরিচালনায় আরিফ রেহান, মেকআপ রং তুলি হাসান, শিল্প নির্দেশক নাজমুস সাকিব অমি, প্রোডাকশন ম্যানেজার আবু জাফর অপু।

ছবির অন্যান্য চরিত্রে অভিনয় করছেন ফজলুর রহমান বাবু, মোমেনা চৌধুরী, রাশেদ মামুন অপু, হেদায়েত নান্নু, দৃষ্টি, কামাল উদ্দিন, আহমেদ ফারুক, ফরহাদ শিশির, আরিফ সিদ্দিকী পিন্টু ও মামুনুর রশীদ।

ঈদুল ফিতর ও ঈদুল আজহার মাঝামাঝি সময়ে ছবিটি মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে প্রযোজনা প্রতিষ্ঠানের। ছবিটির নির্বাহী প্রযোজকের দায়িত্বে আছেন গোলাম রাব্বানী।

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান