মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

তিতাস নাব্যতা হারিয়ে ক্রমশ জরাজীর্ণ খালে পরিণত হয়েছে

Dresingপ্রমত্তা তিতাস ব্রাহ্মণবাড়িয়ার মানুষের প্রাণের স্পন্দন।  তিতাস পাড়ের জেলেদের সুখ-দুঃখ নিয়ে কালজয়ী ঔপন্যাসিক অদ্বৈত মল্লবর্মণ লিখেছিলেন ‘তিতাস একটি নদীর নাম’ উপন্যাস। তিতাসের সেই বিশালতা এখন আর নেই। নেই কূল জোড়া জল আর সেই দুরন্ত ঢেউ। নাব্যতা হারিয়ে মেঘনা কন্যাখ্যাত তিতাস ক্রমশ জরাজীর্ণ খালে পরিণত হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার কৃষক ও জেলেদের জীবন-জীবিকার প্রধান উৎস তিতাস নদী দিন দিন শুকিয়ে যাচ্ছে। এক সময় যে নদীকে ঘিরে গড়ে উঠেছিল বাণিজ্যিক হাট-বাজার সেই নদীর করুণ দশায় তিতাস পাড়ের মানুষের জীবন-জীবিকা এখন হুমকির সম্মুখীন। দীর্ঘ দিন ধরে তিতাস নদী খনন না করার কারণে লাখ লাখ মানুষের জীবন জীবিকা ব্যাহত হচ্ছে।

নদীটি দ্রুত খনন করা না হলে বন্ধ হয়ে যাবে ব্রাহ্মণবাড়িয়ার সাথে দেশের লঞ্চ চলাচল। নদীর বিভিন্ন স্থানে চর পরে যাওয়ায় একটি লঞ্চ অপরটিকে সাইড দিতে সমস্যায় পরতে হয়। দ্রুত নদী খনন করা না হলে ব্রাহ্মণবাড়িয়ার সাথে নরসিংদী-ভৈরব-আশুগঞ্জ-নবীনগরসহ সারা দেশের লঞ্চ চলাচল বন্ধ হয়ে যাবার আশংকার কথা জানান লঞ্চ চালক।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানান, গত ৬ অক্টোবার একনেকের বৈঠকে  প্রধানমন্ত্রীর প্রতিশ্রতি অগ্রাধিকার প্রকল্প হিসাবে তিতাস নদী খননের সিদ্ধান্ত নেয়া হয়েছে। তিতাসের ১৩০ কিলোমিটারের মধ্যে প্রায় ৯১ কিলোমিটার নদী খননের জন্য ১৫৬ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে। ইতি মধ্যে দরপত্র আহবান করা হয়েছে। এ বছর খনন কাজ শুরু হয়ে ২০২০ সালের জুন মাস নাগাদ শেষ হবে বলে জানান পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা।

এদিকে সরকারে এই উদ্যোগকে স্বাগত জানিয়ে স্থানিয় জনপ্রতিনিধি জানান, নদীটি খনন করা হলে ব্রাহ্মণবাড়িয়া জেলার ঐতিহ্য ফিরে পাবে ও হাজার হাজার একর কৃষি জমিতে সেচ সুবিধা বৃদ্ধি পাবে। জনগন পাবে একটি উপকৃত তিতাস নদী।

খননের মধ্য দিয়ে তিতাস ফিরে পাবে তার পুরানো রূপ। কৃষক, জেলে, নৌ শ্রমীকদের জীবন-জীবিকায় ফিরে আসবে প্রাণ চাঞ্চল্য এমনটায় প্রত্যাশা তিতাস পাড়ের মানুষের।

https://www.youtube.com/watch?v=yzOogFpS-Es

এ জাতীয় আরও খবর

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত

এলপিজি ও ডিজেল ভর্তুকিতে নতুন কার্ড চালুর উদ্যোগ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সিইসির বৈঠক ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে

স্বর্ণের দাম আবার কমল ভরিতে ২ হাজার ২১৬ টাকা

দেশীয় চিকিৎসা যন্ত্র উৎপাদনে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

আহত জুলাই যোদ্ধার নবজাতকের জন্য প্রধানমন্ত্রীর উপহার

ভোজ্যতেলের দাম বাড়ানোর প্রস্তাব ব্যবসায়ীদের