,

রিজার্ভ ফেরতে হাইকোর্টের রুল

highcourt+jugantor_9712নিউজ ডেস্ক : বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের চুরি যাওয়া অর্থ ফিরিয়ে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে কেন নির্দেশ দেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

মঙ্গলবার বিচারপতি জিনাত আরা ও বিচারপতি একেএম জহিরুল হকের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রুল জারি করেন।

স্বরাষ্ট্রসচিব, পরারাষ্ট্রসচিব, অর্থসচিব এবং বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর ফজলে কবির ও সাবেক গভর্নর ড. আতিউর রহমানকে চার সপ্তাহের মধ্যে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।

এর আগে গত ২২ মার্চ সুপ্রিমকোর্টের আইনজীবী ইউনুস আলী আকন্দ রিজার্ভের চুরি যাওয়া অর্থ ফেরতে এ রিট করেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ইউনুস আলী আকন্দ। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

উল্লেখ্য, গত ৪ ফেব্রুয়ারি ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্কে বাংলাদেশ ব্যাংকের প্রায় ১০ কোটি ১০ লাখ ডলার (প্রায় ৮০০ কোটি টাকা) বেহাত হয়। আর ২৯ ফেব্রুয়ারি বিষয়টি রিপোর্ট করে ফিলিপাইনের সংবাদপত্র ইনকোয়ারার।

এরপর বিষয়টি নিয়ে সব মহলে আলোচনা-সমালোচনা শুরু হয়। এরপর গভর্নরের পদ থেকে পদত্যাগ করতে বাধ্য হন ড. আতিউর রহমান।

এখন পর্যন্ত চুরি যাওয়া অর্থ থেকে ২ কোটি ডলার উদ্ধার করা গেলেও বাকি অর্থের কোনো হদিস মেলেনি।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ