বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

নববর্ষে পান্তা-ইলিশ (ভিডিও)

Baishakhi-400x285ঐতিহ্যের সঙ্গে কোনো সম্পর্ক না থাকলেও প্রায় তিন দশক ধরে পহেলা বৈশাখে চলছে পান্তা-ইলিশ খাওয়ার ধুম। শহুরে এই কর্পোরেট রীতি গরিবকে ব্যঙ্গ করার সামিল বলছেন বিশিষ্টজনেরা। নববর্ষের খাবারে পান্তা-ইলিশ বর্জনের আহ্বান জানিয়েছেন তারা।
নভেম্বর থেকে মে পর্যন্ত প্রজনন মৌসুমে ইলিশ ও জাটকা ধরা নিষেধ। কিন্তু বাজারে চলছে চড়া দামে ইলিশ বিক্রির ধুম। যদিও চিরায়িত বাঙালি সংস্কৃতিতে পহেলা বৈশাখে পান্তা-ইলিশ খাওয়ার কোনো চল নেই।
বৈশাখে পান্তা-ইলিশ খাওয়ার ভুঁইফোড় সংস্কৃতির শুরু আশি পরবর্তী স্বৈর-শাসনের সময়। ছায়ানটের বর্ষবরণ ও চারুকলার মঙ্গল শোভাযাত্রা জমে যাওয়ার পর রমনা এলাকায় মূলত ব্যবসায়িক উদ্দেশ্যেই এ সংস্কৃতির আমদানি।
বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান বলেন, ‘এটি আশির দশকে শেষ দিকে যখন আমাদের দেশে স্বৈরাচারি সামরিক শাসন জারি হল এবং তার মাধ্যমে হঠাৎ কিছু লোক বড়লোক হয়ে গেল। এসব বড়লোকের কল্যাণে নববর্ষের দিনে পান্তা-ইলিশ সংস্কৃতি চালু হয়। পহেলা বৈশাখে তো বড় ইলিশ পাওয়া যায়না। সেকারণেও কখনও নববর্ষ-পান্তা ইলিশ দিয়ে উৎযাপিত হত না’।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক সৌমিত্র শেখর বলেন, ‘পান্তা-ইলিশকে সংস্কৃতি বলব না, এটা কর্পোরেট কালচার। তারা খুব সস্তায় বহু মানুষের সঙ্গে যোগাযোগ স্থাপন করার চেষ্টা করছে। তারা শানকিতে ভাত দিচ্ছে যা দারিদ্রের প্রতীক। আমরা ভাল খেতে চাই, ভাল থাকতে চাই, আমরা লোক খাদ্য দিয়ে সবাইকে সমাদর করব। পিঠা, পুলি, পায়েস এমন কি হাতে তৈরি বিভিন্ন রকমের খাদ্য আছে যে খাবারগুলোর জন্যে শহরের মানুষ মুখিয়ে থাকে’।
বাঙালির উৎসব মানেই সাথে থাকবে ভালো খাবার। এর বিপরীতে মাটির শানকিতে পান্তা বাঙালি সংস্কৃতিতে বেমানান। আর পান্তার সাথে ইলিশের মতো দামি মাছ যুক্ত করে যেন গরীবকেই উপহাস করা হয়।
পরিসংখ্যান ব্যুরো বলছে, ফেব্রুয়ারি ও মার্চে দেশের মূল্যস্ফীতি প্রায় সাড়ে পাঁচ শতাংশ থাকলেও কেবল ইলিশ কেনার ধুমে এপ্রিলে তা ৬ শতাংশের উপরে চলেও যেতে পারে। সম্প্রতি একনেক সভায় পরিকল্পনা মন্ত্রীও জানিয়েছেন, ইলিশ কেনার কারণে মূল্যস্ফীতি দশমিক ০১ শতাংশ হলেও বাড়বে।
সূত্র: ইনডিপেনডেন্ট টিভি

https://www.youtube.com/watch?v=ESD0voMKkiU

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান