,

নাসিরনগরে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী রেজাউল হক আমজাদের গণসংযোগ

Nasirnagar Picture(UP Election)-2নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা ॥ ২৩ এপ্রিল তৃতীয় ধাপে অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ১৩টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান,সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থীদের মধ্যে বৃহস্পতিবার প্রতীক বরাদ্দ করা হয়েছে। প্রতীক বরাদ্দের পর পরই গনসংযোগ আর প্রচারণায় কর্মী-সমর্থক নিয়ে প্রার্থীরা মাঠে নেমে পড়েছেন।  সোমবার সরেজমিনে পূর্বভাগ ইউনিয়ন ঘুরে দেখা গেছে, পূর্বভাগ ইউনিয়নের আওয়ামীলীগের বিদ্রোহী স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোঃ রেজাউল হক আমজাদের আনারস প্রতীকের প্রচারণায় শত শত কর্মী-সমর্থক নিয়ে ভোটারদের দোয়া,কুশল বিনিময় করছেন। ইউনিয়নের বিভিন্ন গ্রাম পাড়া মহল্লা ও প্রধান প্রধান সড়কে ভোটার ও এলাকাবাসীর সাথে গণসংযোগ করেন। এ ইউনিয়নের সার্বিক উন্নয়ন ও জনগনের সেবা করার ব্রতনিয়ে আসন্ন নির্বাচনে তিনি স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হিসাবে আনরস প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। পূর্বভাগ ইউনিয়নের উন্নয়ন অব্যাহত রাখতে নির্বাচনে তাকে ভোট দিয়ে নির্বাচিত করার জন্য সকল ভোটারদের প্রতি আহবান জানান এবং সকলের দোয়া কামনা করেন। তিনি প্রতিদিন পূর্বভাগ ইউনিয়নের বিভিন্ন গ্রামে ও হাটে-বাজারে,পাড়া-মহল্লায় ভোটার ও এলাকাবাসীর সাথে শুভেচ্ছা বিনিময় ও ব্যাপকভাবে গণসংযোগ অব্যাহত রেখেছেন ।

 

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা