,

রাজকোষ চুরি: ডিওজের রুদ্ধদ্বার বৈঠকে দেগুইতো

 

আন্তর্জাতিক ডেস্ক :বাংলাদেশের রাজকোষ চুরিতে অভিযুক্ত রিজাল কমার্শিয়াল ব্যাংকিং করপোরেশনের (আরসিবিসি) জুপিটার শাখার বরখাস্তকৃত ম্যানেজার মায়া সান্তোস দেগুইতো ডিপার্টমেন্ট অব জাস্টিসের (ডিওজে) প্রথম প্রাথমিক অনুসন্ধানে হাজিরা দিয়েছেন। আজ ফিলিপাইনের স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় তিনি আইনজীবী ফার্দিনান্দ টোপাসিওকে সঙ্গে নিয়ে সোজা চলে যান ম্যানিলায় অবস্থিত ডিওজের প্রধান কার্যালয়ে। সেখানে কারো সঙ্গে কোন কথা না বলে প্রবেশ করেন সহকারী প্রসিকিউটর গিলমারি ফে পাকামারার অফিসে।

138100_1

সেখানে রুদ্ধদ্বার প্রাথমিক শুনানি হওয়ার কথা রয়েছে। এ খবর দিয়েছে ফিলিপাইনের অনলাইন জিএমএ নিউজ। এতে বলা হয়, পাল্টা এফিডেভিট জমা দিতে দেগুইতোকে পাকামারা আগামী ৩রা মে সময় বেধে দিয়েছেন। সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন দেগুইতোর আইনজীবি টোপাসিও। তিনি বলেছেন, এন্টি মানি লন্ডারিং কাউন্সিল (এএমএলসি) তার মক্কেল দেগুইতোর বিরুদ্ধে অর্থ পাচারের যে মামলা করেওেছ সে বিষয়ে জবাব দেয়ার জন্য তারা প্রসিকিউটরের কাছে আরও সময় প্রার্থনা করবেন। উল্লেখ্য, গত বছর ১৫ই মে আরসিবিসির জুপিটার শাখায় চারটি ব্যাংক একাউন্ট খুলে বাংলাদেশের ৮ কোটি ১০ লাখ ডলার পাচার করা হয়।

 

চীনা বংশোদ্ভূত ব্যবসায়ী কিম ওংয়ের অনুরোধে ওই ব্যাংক একাউন্ট দেগুইতো খুলেছিলেন বলে মনে করা হয়। তবে কিম ওং এ অভিযোগ অস্বীকার করেন। কিন্তু বাংলাদেশ থেকে চুরি করা অর্থের সুবিধা নিয়েছিলেন কিম ওং। তিনি সে কথা স্বীকারও করেছেন এবং এরই মধ্যে ফেরত দিয়েছেন কিছু টাকা। ওদিকে আরসিবিসির প্রেসিডেন্ট লরেঞ্জো তান সোমবার মামলা করেছেন মায়া সান্তোস দেগুইতোর বিরুদ্ধে। দেগুইতো অর্থ পাচারের এ ঘটনায় লরেঞ্জো তানকে মূল হোতা বলে বক্তব্য দিয়েছেন। এ কারণেই তার বিরুদ্ধে এ মামলা করেছেন তান।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা