,

ভারতের আসামে ১১ জনের মৃত্যু পুলিশের গুলিতে বৈদ্যুতিক তার ছিঁড়ে 

 

 
আন্তর্জাতিক ডেস্ক :ভারতের আসামে পুলিশের গুলিতে বৈদ্যুতিক তার ছিঁড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ১১ জনের মৃত্যু হয়েছে।সোমবার আসামের তিনসুকিয়া জেলার তেনাঙ্গিতে মর্মান্তিক এ ঘটনা ঘটে।পুলিশ সূত্রের জানা যায়, এদিন স্থানীয় জনতা থানা ঘেরাও করতে গিয়ে হঠাৎই উত্তেজিত হয়ে পড়ে। তাঁদের শান্ত করতে পুলিশ প্রথমে লাঠি পেটা করে ও ফাঁকা গুলি ছোড়ে। পুলিশের গুলিতে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে জনতার ওপর।

mritto

 

এদিকে আসামের মুখ্যমন্ত্রী তরুণ গগৈ এ ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছেন। অন্যদিকে, বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী সর্বানন্দ সোনোয়াল খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যান। পুলিশের গুলি চালনার নিন্দা করে তিনি সাংবাদিকদের সামনে তদন্তের দাবি তোলেন।ঘটনাস্থল থেকে তিনি সাংবাদিকদের জানান, মৃত প্রায় সবাই চা বাগানের শ্রমিক।

 

প্রসঙ্গত, ৪ এপ্রিল আসাম বিধানসভা নির্বাচনের প্রথম দফাতেই তিনসুকিয়ার ভোটপর্ব শান্তিতেই শেষ হয়। কিন্তু সোমবার রাজ্যের অন্যান্য স্থানে যখন ভোট গ্রহণ চলছিল তখনই এই মর্মান্তিক ঘটনার খবর ছড়িয়ে পড়ে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা