বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

রূপগঞ্জে আ.লীগ ও বিদ্রোহী প্রার্থীর মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া: আহত ২০

 
নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের রূপগঞ্জে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের দলীয় ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। শতাধিক রাউন্ড ফাঁকা গুলির আওয়াজে আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায়।এঘটনায় উভয় পক্ষের কমপক্ষে ২০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতদের কয়েকজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে মাসুদ মিয়া ও জাহাঙ্গীর মিয়া নামে দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

1452186922

 

সোমবার রাতে উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের বড়ভিটা এলাকায় এ সংঘর্ষ হয়।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মুড়াপাড়া ইউনিয়ন নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়ে নির্বাচন করছেন তোফায়েল আহাম্মেদ আলমাছ। আর এখানে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচন করছেন আব্দুল জাব্বার।নির্বাচনকে কেন্দ্র করে তোফায়েল আহাম্মেদ আলমাছের সঙ্গে আব্দুল জাব্বারের দ্বন্দ্ব চলে আসছিলো। সোমবার রাত ১১টার দিকে বড়ভিটা এলাকায় উভয় প্রার্থীর পক্ষে তাদের কর্মী-সমর্থকরা প্রচারণায় নামেন। এসময় প্রচারণাকে কেন্দ্র করে দুই প্রার্থীর সমর্থকদের মাঝে বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে।

 

 

এক পর্যায়ে রাত ১২টার দিকে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকরা রামদা, চাপাতিসহ বিভিন্ন অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ধাওয়া-পাল্টা ধাওয়া ও রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। গ্রামের সাধারণ মানুষ আতঙ্কে ছোটাছুটি করতে শুরু করেন।সংঘর্ষ চলাকালে শতাধিক রাউন্ড ফাঁকা গুলি ছোঁড়া হয়। তবে, ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করে পুলিশ। সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, ঘটনাস্থলে বিপুলসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন রয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান